Nambala Keshav Rao Encounter: মাথার দাম ছিল ১ কোটি, ছত্তীসগড়ে গুলির লড়াইয়ে নিহত শীর্ষ মাও নেতা কেশব রাও-সহ ৩০ মাওবাদী

Nambala Keshav Rao Dead: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অবজমালের জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখনও গুলির লড়াই শুরু হয়ে যায়  

সিকান্দর আবু জ়াফর | Updated By: May 21, 2025, 01:43 PM IST
Nambala Keshav Rao Encounter: মাথার দাম ছিল ১ কোটি, ছত্তীসগড়ে গুলির লড়াইয়ে নিহত শীর্ষ মাও নেতা কেশব রাও-সহ ৩০ মাওবাদী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাথার দাম ছিল ১ কোটি টাকা। ছত্তীসগড়ে এক গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুধবার সকালে ওই এনকাউন্টার হয় ছত্তীসগড়ের নারায়ণপুরে। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী ওই এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩০ মাওবাদীর।

Add Zee News as a Preferred Source

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অবুজমালের জঙ্গল অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। সরকারি তরফে এখনও মাও নেতার মৃত্য়ু খবর স্বীকার করা হয়নি।

উল্লেখ্য, নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ ছিলেন কমিউনিস্ট পার্ট অব ইন্ডিয়া-র(মাওবাদী) জেনারেল সেক্রেটারি। ১৯৭০ সালের নকশাল আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার পর থেকেই বাসবরাজের খোঁজ করছিল পুলিস। শেষপর্যন্ত ছত্তীসগড় ডিস্ট্রিক্টি রিজার্ভ গার্ডের হাতে নিহত হলেন বাসবরাজ।

বুধবার সকালে নারায়ণপুর, বিজাপুর ও দান্তেওয়াড়ার  ডিস্ট্রিক্টি রিজার্ভ গার্ডের জওয়ানরা একদল মাওবাদীকে ঘিরে ধরে। তার পরেই গুলির লড়াই শুরু হয়ে যায়। জানা যাচ্ছে ওই এনকাউন্টারে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান।

আরও পড়ুন-সেই চিনা মালেই ভরসা! মার খেয়ে তড়িঘড়ি ৩০টি J 35A ফাইটার জেট কিনছে পাকিস্তান

আরও পড়ুন-করোনা আতঙ্কের মধ্যেই জ্বর-শ্বাসকষ্টে সিতাইয়ে ২২ দিনে একই পরিবারে মৃত ৩! মৃত্যু গবাদি পশুরও, চাঞ্চল্য...

ছত্তীসগড়ের উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, ২৬ জনেরও বেশি মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ছিল যাদের পুলিস বহুদিন ধরেই খুঁজছিল। পুলিসের একজন সাহায্যকারী ও এক জওয়ান আহত হয়েছেন।

গত ১৯ মে থেকেই মাওবাদী বিরোধী অভিযান চলছিল। এদিন সকালে বাসবরাজের টিমটিকে নারায়ণপুর থানা এলাকায় বোতেরে চিহ্নিত করে। এরপরই শুরু হয়ে যায় গুলির লড়াই। সেই লড়াইয়েই মারা যান বাসবরাজ। বাসবরাজের সঙ্গে ২০ জনের একটি টিম ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.