Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৬ ফাইটার জেট গুঁড়িয়ে দিয়েছে সেনা, বড় দাবি ভারতের

Operation Sindoor: ভারত বরাবরই বলে আসছে পাকিস্তানের একাধিক এয়াবেসে আঘাত করা হয়েছে। এবার এল ধ্বংসের খতিয়ান!

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 3, 2025, 09:32 PM IST
Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৬ ফাইটার জেট গুঁড়িয়ে দিয়েছে সেনা, বড় দাবি ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরে ভারতের ফাইটার জেট ধ্বংস হয়েছে, কার্যত তা স্বীকারই করে নেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। এবার এনিয়ে উঠে এল নতুন তথ্য। জানা যাচ্ছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ৬টি ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয় ভারতের আঘাতে ধ্বংস হয়েছে ২টি উন্নতমানের বিমান, ১০টিরও বেশি আন ম্যান ভেহিকেল, একটি সি ১৩০ কপ্টার, বহু ক্রুইজ মিসাইল। ওইসব পাক টার্গেট ধ্বংস হয়েছে ভারতের ক্রুইস মিসাইল ও সারফেস টু এয়ার মিসাইলের আঘাতে। এমনটাই এএনআই সূত্রে খবর।

Add Zee News as a Preferred Source

ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে ভারতের সুদর্শন চক্র একটি উন্নতমানের পাক বিমান অথবা আর্লি ওয়ারনিং এয়ারক্রাফট ধ্বংস করেছে। পাকিস্তানের ভোলারি এয়ার বেসে মিসাইল হামলায় অন্য একটি পাক বিমান ধ্বংস হয়েছে। খবর আছে হ্যাংরে থাকা একটি পাক বিমানও ধ্বংস হয়েছে।

অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার রেডারে বা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমে ধরা পড়ে একাধিক পাক বিমান। কিন্তু  ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের উপস্থিতি টের পেয়েই তারা আকাশ থেকে উধাও হয়ে যায়। পাক পঞ্জাবে ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের একটি C-130 ট্রান্সপোর্ট বিমান ভেঙে পড়ে। অপারেশন সিঁদুরের সময় ভারত একমাত্র এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করেছে। কোনও সোরফেস টু সারফেস ব্রহম্স মিসাইল ব্যবহার করা হয়নি।

ভারতের রাফাল ও সু ৩০ এর হামলায় পাকিস্তানের চিনে তৈরি উইং লুং ড্রোন ধ্বংস হয়েছে।  ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তত্পরতায় পাকিস্তানের কমপক্ষে ১০টি UCAV ধ্বংস হয়েছে। অপারেশন সিঁদুরের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পাকিস্তানের ক্ষয়ক্ষতির আরও হিসেব করা হচ্ছে।

আরও পড়ুন-'বড় নেতারা না ডাকলে আমি...', অমিত সফরেও ব্রাত্য দিলীপ!

আরও পড়ুন-পাকিস্তানের আকাশে ধ্বংস ভারতের যুদ্ধবিমান? বড় কথা বলে দিলেন সেনাপ্রধান

উল্লেখ্য, শনিবার সিডিএস অনিল চৌহান এক বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে একপ্রকার স্বীকার করে নেন যে অপারেশন সিঁদুরের সময় ভারতেরও ক্ষতি হয়েছে। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে সিডিএস অনিল চৌহান বলেন, এখন দেখার বিষয় হল কেন ফাইটার জেট ধ্বংস হল যাতে ভারতীয়সেনা আরও ভালো কৌশল তৈরি করে পাল্টা হামলা করতে পারে। জেনারেল চৌহানকে প্রশ্ন করা হয় পাকিস্তানের সঙ্গে ৪ দিনের সংঘর্ষে ভারতের কোনও ফাইটার জেট ধ্বংস হয়েছে কিনা? সিডিএস বলেন, বড় বিষয় হল আমরা আমাদের কৌশলগত ত্রুটির কথা বুঝতে পেরেছি। সেই ত্রুটি আমরা সারিয়েছি। পরের দুদিন তা প্রয়োগ করেছি। আমরা ফের আমাদের জেট উড়িয়েছি। তার লম্বা দূরত্বে লক্ষ্যবস্তুকে টার্গেট করেছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.