জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে মারাত্মক দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের। গুরুতর আহত ২ জন। মৃতদের মধ্যে রয়েছে এক ব্যক্তি ও তার দুই সন্তান। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ২ মহিলাও। কীভাবে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়।
Add Zee News as a Preferred Source
শনিবার ভোরে যমুনা এক্সপ্রেস ওয়েতে একটি মিনি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে একটি ইকো গাড়িকে। গাড়িটি নয়ডা থেকে আগ্রা যাচ্ছিল। পথে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায়। ভোর সাড়ে তিনটে নাগাদ বলদেব থানার সরাই সালওয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হরলালপুর থানার বাসিন্দা ধরমবীর সিংয়ের। তার সঙ্গে মৃত্যু হয়েছে তার দুই ছেলে রোহিত ও আরিয়ানের। মৃতের তালিকায় রয়েছেন দলবীর নামে এক ব্যক্তি। তার ভাই পরস সিংও রয়েছেন ওই তালিকায়। গুরুতর আহত হয়েছেন ইকোয় থাকা ধরমবীরের স্ত্রী সোনি ও তার মেয়ে পায়েল।
আরও পড়ুন-দুই মুখ্যমন্ত্রী, নীরব মোদী-মেহুল চোসকি! গ্রেফতারির তালিকায় বাঘা তেতুঁলরা, সেই দোর্দন্ড প্রতাপ ইডি অফিসার আচমকাই...
আরও পড়ুন-বালাসোরের পর পুরী! পনেরোর কিশোরীকে জ্যান্ত জ্বালাল ৩ বর্বর...
পুলিস আধিকারিক সঞ্জীব কুমার রাই সংবাদমাধ্য়মে বলেছেন, একটি মিনি ট্রাক এসে সরাসরি ধাক্কা মারে ইকো গাড়িটিকে। কোন পরিস্থিতিতে এরকম মারাত্মক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। তবে অনুমান করা হচ্ছে গাড়ি চালাতে চালাতে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিল।
এদিকে, অন্য একটি ঘটনায় দিল্লি থেকে মধ্যপ্রদেশ যাওয়ার পথে ভোর ৪টে নাগাদ ১৩১ নম্বর মাইল স্টেনের কাছে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় ৮ জন আহত হয়। এদের সবাইকে আগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)