Crackdown on Piracy: আপনি এই উপায়ে টিভি দেখছেন না তো? হতে পারে জেল! ৩০ কোটি ডলারের দুর্নীতি...

Crackdown on Piracy: পুলিস বলছে, প্রিমিয়াম ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল কনটেন্ট বেআইনি ভাবে সম্প্রচারিত করা হচ্ছে! যাদের প্রোগ্রাম এভাবে সম্প্রচারিত হচ্ছে সেই তালিকায় বিখ্যাত সব চ্যানেল রয়েছে-- স্টার, জ়ি নেটওয়ার্ক, কালার্স, সোনি, সান নেটওয়ার্ক, ইটিভি!

সৌমিত্র সেন | Updated By: Jun 9, 2025, 02:38 PM IST
Crackdown on Piracy: আপনি এই উপায়ে টিভি দেখছেন না তো? হতে পারে জেল! ৩০ কোটি ডলারের দুর্নীতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ইন্টারন্যাশনাল ক্র্যাকডাউন'! যে রহস্যফাঁসে সিঁদুরে মেঘ দেখছে সংশ্লিষ্ট মহল। 'ইললিগ্যাল ইন্টারনেট প্রোটোকল টেলিভিশনে' (IPTV)-র এই ক্র্যাকডাউনে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। অপারেশনে এমনই অভিযোগ উঠে এসেছে যে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে পাইরেটেড কনটেন্ট (Crackdown on Piracy) স্ট্রিমিং হচ্ছে! কাদের? দেখে নিন তালিকায় কারা কারা রয়েছে-- স্টার (Star), জ়ি নেটওয়ার্ক (Zee Network), কালার্স (Colors), সোনি (Sony), সান নেটওয়ার্ক (Sun Network) এবং ইটিভি (ETV)-র মতো মিডিয়া জায়ান্টেরা!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Covid Protocols: আইসোলেশন, মাস্ক, স্যানিটাইজার...এসেই পড়ল আতঙ্কের কোভিডবিধি! করোনা কি সত্যিই ক্রমশ ভয়ংকর হচ্ছে? দুঃসহ...

আরও পড়ুন: Shani Gochar 2025: ভগবান শনির নয়নে অশনি সংকেত? আগামী দু'বছর কোন কোন রাশিকে দু'হাত ভরে কৃপা করবেন তিনি? জেনে নিন, শনি-কথা...

নামের আড়ালে

বিভিন্ন নামের আড়ালে এই কারবার চলেছে-- বস আইপিটিভি, গুরু আইপিটিভি, তাশান আইপিটিভি, ব্রাম্পটন আইপিটিভি, 'ভয়েস' তথা ভিওআইএস আইপিটিভি, ইন্ডিয়ান আইপিটিভি, পঞ্জাব আইপিটিভি, এডমন্টন আইপিটিভি, বস এন্টারটেইনমেন্ট আইপিটিভি, আল্ট্রাস্ট্রিম টিভি! এই বেআইনি নেটওয়ার্কগুলি ডেটা প্রাইভেসি ভায়োলেশন এবং কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের দায়ে জড়িয়েছে। 

 পাইরেটেড কনটেন্ট স্ট্রিমিং

এই 'ইন্টারন্যাশনাল ক্র্যাকডাউনে'র রহস্যফাঁসে অভিযোগ উঠেছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে নিয়মিত পাইরেটেড কনটেন্ট স্ট্রিমিং হচ্ছে! কোন কোন হাউজের? দেখে নিন তালিকায় ভারতের কারা কারা রয়েছে-- স্টার, জ়ি নেটওয়ার্ক, কালার্স, সোনি, সান নেটওয়ার্ক এবং ইটিভি! আন্তর্জাতিক দুনিয়ার বিগনেমও এখানে আছে। যেমন-- নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিয়ো, হুলু ! প্রপার লাইসেন্স ছাড়াই ভারত ও বহির্বিশ্বের বিখ্যাত সব মিডিয়া হাউজের প্রোগ্রাম বেলাগাম সম্প্রচারিত হয়ে চলেছে!

বিপুল আর্থিক ক্ষতি

সরকারি তদন্তে প্রকাশ-- সংশ্লিষ্ট প্লাটফর্মের স্বত্ব স্বীকার না করায় বিনিদনের দুনিয়ায় বড় ধরনের ক্ষতি ঘটে যাচ্ছে। এই আইপিটিভি পাইরেসির জেরে গ্লোবাল সাউথ এশিয়ান ব্রডকাস্ট সেক্টর বার্ষিক অন্তত ২০০ থেকে ৩০০ মিলিয়ন ডলার তথা ২০ থেকে ৩০ কোটি ডলার ক্ষতির মুখোমুখি হয়েছে। এর ফলে লাইসেন্স প্ল্যাটফর্মগুলিও ক্ষতির মুখে পড়ছে।

প্রশ্ন সুরক্ষা

এই আর্থিক ক্ষতির পাশাপাশি সুরক্ষার বিষয়টিও ভাবাচ্ছে সকলকে। এই পাইরেটেড আইপিটিভি সার্ভিসের জেরে ফাঁস হয়ে যায় ক্রেডিট কার্ডের তথ্যও! আর এর জেরে উপভোক্তা অজান্তেই জড়িয়ে পড়েন বিভিন্ন স্ক্যামে, করফাঁকির অপরাধে। এছাড়া ড্রাগপাচার বা সন্ত্রাসের মতো বিভিন্ন অপরাধমূলক কাজে অর্থসাহায্যের দায়েও জড়িয়ে পড়ে তাঁদের নাম!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.