WATCH | 'Baby You Didn't Come': 'আমাকে নিতে তুমি তো আর এলে না...!', কফিন জড়িয়েই কান্নায় ভেঙে পড়লেন বায়ুসেনার হবু স্ত্রী...

Indian Air Force flight lieutenant Siddharth Yadav: আর সেই ঘটনায় মৃত্যু হয় এক বায়ুসেনার। এবং ওই বিমানে থাকা অন্য পাইলট আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। শুক্রবার হরিয়ানাতে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, ভারতীয় বায়ুসেনার উচ্চপদস্থ অফিসাররা সবাই এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। 

Updated By: Apr 6, 2025, 02:09 PM IST
WATCH | 'Baby You Didn't Come': 'আমাকে নিতে তুমি তো আর এলে না...!', কফিন জড়িয়েই কান্নায় ভেঙে পড়লেন বায়ুসেনার হবু স্ত্রী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি গুজরাতের জামনগরে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে (Jaguar jet crash) পড়ে। আর সেই ঘটনায় মৃত্যু হয় এক বায়ুসেনার। এবং ওই বিমানে থাকা অন্য পাইলট আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তারই তদন্ত করে দেখা হচ্ছে। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) তরফে জানানো হয়েছে, আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড়েছিল। টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। দুই আসনের বিমান রাতের অভিযানের সময় বিধ্বস্ত হয়। ট্রেনিং-এর অংশ হিসাবে দুই পাইলট রাতে ওই বিমান নিয়ে উড়েছিলেন। বিমানের পাইলটরা কারিগরি ত্রুটির সম্মুখীন হন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটে জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে শুভদ্রা গ্রামে। ঘটনায় প্রাণ যায় ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেনেন্ট (Indian Air Force flight lieutenant) সিদ্ধার্থ যাদব (Siddharth Yadav)। শুক্রবার হরিয়ানাতে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, ভারতীয় বায়ুসেনার উচ্চপদস্থ অফিসাররা সবাই এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। যাদবের পরিবারের লোকও এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। সঙ্গে শেষবারের মতন দেখতে এসেছিলেন বাগদত্তা সানিয়া। ওইভাবে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আর সেই সময়ের একটি ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে সানিয়া কান্নায় ভেঙে পড়েছেন। বারবার কফিনের উপর মাথা রেখে বলছেন, 'দয়া করা আমাকে ওর মুখটা দেখাও। আর একবার ওর মুখটা দেখতে দাও আমায়।' 

কাঁদতে কাঁদতে কফিন জড়িয়ে তিনি আরও বলেন, 'বেবি তুমি এলে না আমাকে নিতে। তুমি কথা দিয়েছিলে।' এই প্রসঙ্গেই বলা যায়, ঘটনাটি ঘটার ঠিক ১০ দিন আগেই তাঁদের এঙ্গেজমেন্ট হয়েছিল। চলতি বছরে নভেম্বর মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। ২৮ বছর বয়সী সিদ্ধার্থ খুবই সাহসিকতার সঙ্গে প্রথমে তাঁর কো পাইলটকে ইজেক্ট করেন তারপর একটি ফাঁকা জায়গায় প্লেনটিকে নিয়ে যান যাতে কোনরকমের জনমানুষের ক্ষতি না হয়।   

আরও পড়ুন: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কতটা দুর্ভোগ হতে চলেছে এবার?

আরও পড়ুন: মর্মান্তিক, হাসতে হাসতেই সব শেষ! কলেজের অনুষ্ঠানে স্পিচ দিতে দিতেই...    

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.