False rape case: "তুমি কখনওই জিততে পারবে না। যন্ত্রণায় মরবে। হয় আমাকে টাকা দাও, নইলে জেলে মরবে..." প্রাক্তন প্রেমিককে জেলে পাঠান। তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্ষণ মামলায় ফাঁসিয়ে প্রাক্তন প্রেমিককে হয়রানি। ১ কোটি টাকা তোলাবাজি! অবশেষে ব্যাংক কর্মী ওই যুবতীকে গ্রেফতার করল পুলিস। অভিযুক্ত যুবতী মুম্বইয়ের আরবিএল ব্যাংকের একজন কর্মচারী। নাম ডলি কোটাক।
অভিযোগ, আরবিএল ব্যাংকের কর্মচারী ডলি কোটাক নামে ওই যুবতী তাঁর প্রাক্তন প্রেমিককে শুধু মিথ্যে ধর্ষণ মামলাতেই যে ফাঁসিয়েছিলেন, তা-ই নয়। তাঁর আর্থিক তথ্যও হাতিয়েছিলেন। তাঁকে জেলে পাঠান। তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করেন। এমনকি শেষে তাঁর প্রাক্তন প্রেমিকের জামিনের জন্য ১ কোটি টাকাও দাবি করেন। এমনকি তাঁর দাবি পূরণ না হলে ভয়াবহ পরিণতির হুমকি দেন।
প্রাক্তন প্রেমিকের বোনের কাছে এই টাকা দাবি করেন ওই যুবতী। তিনি তা দিতে অস্বীকার করলে, ঘন ঘন ফোন করে তাঁকে চাপ দিতে থাকেন। শেষে আইনজীবীর অফিসে বসে বৈঠকেও ফের ১ কোটি টাকা দাবি করেন। টাকা না পেলে প্রেমিককে হুমকি দেন, "তুমি কখনওই জিততে পারবে না। যন্ত্রণায় মরবে। হয় আমাকে টাকা দাও, নইলে জেলে মরবে..."
ডলি কোটাক তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাকাউন্ট ও গুগলের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি সরিয়ে নিজের মোবাইল নম্বরটি যুক্ত করেন। যার ফলে তিনি অনলাইনে ব্যাংকিং তথ্য থেকে জিপিএস অবস্থান, ব্যক্তিগত ছবি পেতেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)