IPL 2025: এক সপ্তাহের জন্য স্থগিত IPL, ভারত-পাক যুদ্ধ আবহে বড় সিদ্ধান্ত BCCI-এর...

India Pakistan Tension: বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন একে একে নিভে যায় ধর্মশালার ফ্লাড লাইট। তারপরই মাঠ ছাড়েন ক্রিকেটাররা। কোনও ঝুঁকি নিতে চায়নি আইপিএল কর্তৃপক্ষ। 

দেবস্মিতা দাস | Updated By: May 9, 2025, 02:59 PM IST
IPL 2025: এক সপ্তাহের জন্য স্থগিত IPL, ভারত-পাক যুদ্ধ আবহে বড় সিদ্ধান্ত BCCI-এর...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ (Punjab Kings vs Delhi Capitals) বাতিল হয়েছিল বৃহস্পতিবারই। এরপরই জরুরী ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ডাকা হয়। সিদ্ধান্ত হয় ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে আইপিএল (IPL 2025)। সম্ভবত অগাস্ট-সেপ্টম্বরে সরছে আইপিএল। সেক্ষেত্রে বাতিল হতে পারে বাংলাদেশ সফর।  

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, School Closed on India Pakistan War: ভারত-পাক উত্তেজনা চরমে, এই এই রাজ্যে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ... 

ভারত-পাকিস্তান সংঘাত যে জায়গায় পৌঁছেছে সেখানে দেশি-বিদেশী ক্রিকেটারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। জম্মুতে পাকিস্তানের হামলার পরই নিরাপত্তার কারণে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এরপরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

IPL suspended indefinitely due to India-Pakistan military conflict: BCCI official

— Press Trust of India (@PTI_News) May 9, 2025

পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। মে মাসের ২৫ তারিখ এ বারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তেমনটা এই পরিস্থিতিতে আর হচ্ছে না। এখনও অবধি এই আইপিএলে ৫৮টি ম্যাচ হয়েছে। 

অন্যদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করে। 

আরও পড়ুন, India Pakistan War: গাড়িতেই আছড়ে পড়ে পাক শেল, উরিতে মৃত্যু মহিলার! সাম্বা সীমান্তে নিকেশ ৭ জঙ্গি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.