)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'গ্রেফতারি বৈধ'। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক মেহুল চোকসিকে ভারতে প্রত্যপর্ণে অনুমোদন দিল বেলজিয়ামের আদালত। তবে এখনই হিরে ব্যবসায়ীকে ভারতে আনা যাবে না। আদালত জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন মেহুল।
পিএনবি-র ১৩,৮৫০ কোটি টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত মেহুল। আদালতের পর্যবেক্ষণ, ভারতে তাঁকে অপরাধে অভিযুক্ত করা হয়েছে। যেমন, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রমাণ নষ্ট করা এবং দুর্নীতি। সেগুলি বেলজিয়ামের আইনে শাস্তিযোগ্য় অপরাধ। যা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী প্রত্যর্পণের জন্য 'দ্বৈত অপরাধযোগ্যতা'র (Dual Criminality) আওতায় পড়ছে।
পালিয়ে বেড়াচ্ছিলেন বহুদিন ধরে। ভারতের অনুরোধে শেষপর্যন্ত য় মেহুল চোকসিকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিস। কবে? চলতি বছরের এপ্রিলে। তখনও পিএনবি কেলেঙ্কারি সামনে আসেনি। ২০১৮ সালের জানুয়ারিতে মেহুল চোকসি ও তাঁর ভাগ্নে নীরব মোদী। প্রথমে ব্রিটেনে গা-ঢাকা দিয়েছিলেন তাঁরা। চোকসি ও নীরব মোদীকে দেশের ফেরানোর জন্য ব্রিটেনের সঙ্গে কথাও বলছিল ভারত। তারমধ্যেই বেলজিয়ামে চলে যান দু'জনে। বস্তুত, মেহুল ও তাঁর স্ত্রী প্রীতি চোকসি এখন বেলজিয়ামের নাগরিক। অ্যান্টরিপে থাকছিলেন স্বামী-স্ত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)