Bank Employee Death: ঝগড়ার ১০ মিনিটের মধ্যেই... দরজা ভেঙে স্ত্রী দেখলেন, সব শেষ! ব্যাংককর্মী স্বামী...

Bengaluru: রবিবার সকালে স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া। তারপর ঘরের দরজা বন্ধ করে সেই যে ঢুকলেন, আর বেরোলেন না। ৩১ বছরের ব্যাংককর্মীর আত্মহত্যা। 

সৌমিতা খাঁ | Updated By: Nov 12, 2025, 12:04 PM IST
Bank Employee Death: ঝগড়ার ১০ মিনিটের মধ্যেই... দরজা ভেঙে স্ত্রী দেখলেন, সব শেষ! ব্যাংককর্মী স্বামী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের স্ত্রীর অত্যাচারের শিকার স্বামী। চরম পদক্ষেপ ৩১ বছরের ব্যাংককর্মীর। নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মৃত ব্যক্তির নাম গগন রাও। তিনি বেঙ্গালুরুর হোসাকেরেহল্লির বাসিন্দা। এবং তিনি এক বেসরকারি ব্যাংকের কর্মচারি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Shaheen Shahid: ৭ বছর ধরে ডাক্তারি করতে করতেই মাসুদ আজহারের বোনের সঙ্গে মিলে ভারতে... ভয়ংকর প্ল্যান ডিভোর্সি-ডাক্তার শাহিনের!

গগন প্রায় ১১ মাস আগে চামরাজনগরের বাসিন্দা মেঘনার সঙ্গে বিয়ে করেন। যিনি বিসিএ-এর শেষ বর্ষের ছাত্রী। পুলিস জানিয়েছে, মেঘনা প্রায়শই গগনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার আনতেন। যার ফলে দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত রবিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। তখন ঘড়িতে ৭টা ৪৫। তর্কাতর্কির পর গগন নিজের ঘরে গিয়ে গলায় শাড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন।

তিনি প্রায় ১০ মিনিট ঘর থেকে বের হননি। তখন মেঘনা বারবার দরজা ধাক্কা দিতে শুরু করেন। তারপর প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে তিনি দেখেন, গগন ঝুলছেন। কিন্তু তখনও গগনের পালস চলছিল। তাই তাঁকে তৎক্ষণাৎ কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। আত্মহত্যার আসল কারণ এখনও জানা যায়নি।

তবে গগনের পরিবারের অভিযোগের ভিত্তিতে, মেঘনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, পুলিস আরও জানিয়েছে মেঘনা আগে তাঁর স্বামীর বিরুদ্ধে চামরাজনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি বলেন, গগন অন্য মহিলাদের সঙ্গে সম্পর্কে আছেন। পুলিস তখন দম্পতিকে মিলেমিশে থাকার পরামর্শ দেয়। তবে সম্প্রতি মেঘনা স্বামীর বাড়িতে ফিরে এলেও, তিনি নাকি গগনের আচরণ নিয়ে আবারও ঝগড়া করছিলেন। পুলিসের মতে, মেঘনার বারবার আপত্তি সত্ত্বেও রাও অন্যান্য মহিলাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

আরও পড়ুন:Govinda: মধ্যরাতে বাড়িতে জ্ঞান হারালেন গোবিন্দা! তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.