জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর সংস্থার অনেক কর্মীই কন্নড় ভাষা জানেন না। আর সেই 'অপরাধে' অ-কন্নড় কর্মীদের তিনি ভাষা বিদ্বেষের 'শিকার' হতে দিতে চান না। তাই তাঁর পুরো কোম্পানি-ই বেঙ্গালুরু থেকে তুলে পুণেতে নিয়ে চলে যাচ্ছেন এক টেক সংস্থার কর্ণধার। কৌশিক মুখার্জি নামে ওই টেক প্রতিষ্ঠাতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "এই ভাবনাটি আমার সংস্থার কর্মীরা নিজেরাই উত্থাপন করেন। সরাসরি আমার টিম থেকেই এই পদক্ষেপ আসে। আমি তাদের POV-তে সম্মত হয়েছি। তাই বেঙ্গালুরু থেকে পুণেতে স্থানান্তর।"
Add Zee News as a Preferred Source
কন্নড় ভাষা বিতর্ক
প্রসঙ্গত, কর্নাটক-বেঙ্গালুরুতে ভাষা বিতর্ক অনেক দিন ধরেই চলছে। অ-কন্নড়ভাষীদের হেনস্থার শিকার হতে হয় বলেও অভিযোগ। এই বিতর্কের মধ্যেই ঘৃতাহুতি দেয় ২ দিন আগের ঘটনা। দিন দুয়েক আগে চাঁদপুরার SBI-এর সূর্যনগর শাখায় একটি ঘটনা ঘটে। যেখানে ম্যানেজার কন্নড় ভাষায় কথা বলতে অস্বীকার করেন। SBI-এর ওই ম্যানেজার কন্নড় ভাষায় কথা না বলায় হেনস্থার শিকার হন। এমনকি তারপরই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ওই ম্যানেজারের আচরণের নিন্দা করে নির্দেশ দেন, রাজ্যের সমস্ত ব্যাংক কর্মীকে কন্নড় ভাষা জানতে হবে।
বেঙ্গালুরু থেকে পুনেতে স্থানান্তর
এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে টেক সংস্থার কর্ণধার কৌশিক মুখার্জির স্পষ্ট কথা, "যদি এই ভাষাগত এই অর্থহীনতা চলতে থাকে, তাহলে আমি কখনওই চাই না যে আমার অ-কন্নড় কর্মীরা ভাষা বিদ্বেষের পরবর্তী 'শিকার' হোক। তাই আগামী ৬ মাসের মধ্যে বেঙ্গালুরুর অফিস গুটিয়ে পুণেতে চলে যাব।” খুব স্বাভাবিকভাবেই কৌশিক মুখার্জির এই পোস্ট সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে ভাষা বিতর্কে যোগ করেছে নয়া মাত্রা।
আরও পড়ুন, Pakistan Rejected IndiGo Pilot's Request: যাত্রীদের বাঁচাতে পাইলটের অনুরোধ, ফেরায় পাকিস্তান! তারপর যা ঘটে... DGCA-র ভয়ংকর রিপোর্ট...
Bengaluru IT worker: 'বাড়িতে বলো দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে!' অফিসের 'টক্সিক' পরিবেশে বেঙ্গালুরুর IT কর্মী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)