Bengaluru Blast: স্বাধীনতা দিবসের সকালেই বেঙ্গালুরুতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল ৬ বাড়ি, নিহত ১ শিশু, আহত একাধিক...

Bengaluru Incident: সেন্ট্রাল বেঙ্গালুরুর উইলসন গার্ডেন এলাকায় আজ সকালে একটি সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সী এক শিশুর এবং আরও ৯ জন আহত হয়েছেন। পুলিসের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। শুক্রবার বিকেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি নিহত পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন। 

Bengaluru Blast: স্বাধীনতা দিবসের সকালেই বেঙ্গালুরুতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল ৬ বাড়ি, নিহত ১ শিশু, আহত একাধিক...
Source: Bureau

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন-- সর্বমুখিন, সর্বত্রগামী। 

Read More