Bengaluru Shocker: সন্দেহ ছিল স্ত্রী সারদা পরকীয়ায় লিপ্ত। সেই রাগ বহুদিন ধরেই মনে পুষে রেখেছিল। শেষপর্যন্ত ঠিক করে ফেলে সরিয়েই দেবে সারদাকে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর উপরে সন্দেহ করে ভয়ংকর কাণ্ড করে বসল স্বামী। বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্যে স্ত্রী গলা কেটে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি এলাকায়। ভরা রাস্তায় এমন ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। তোলপাড় সোশ্য়াল মিডিয়া। অভিযুক্ত স্বামী কৃষ্ণাপ্পা(৪৩) পেশায় একজন দিনমজুর। বাড়ি চিক্কাবল্লাপুর জেলার বাগেপল্লীতে।
প্রকাশ্য রাস্তায় স্ত্রী সারদার গলা কেটে খুন করে কৃষ্ণাপ্পা। শুক্রবার সন্ধেয় পরিচারিকার কাজ করে ঘরে ফিরছিলেন সারদা। সন্ধে আটা নাগাদ তাকে অনুসরন করে ধরে সারদা। তার পরেই ছুরি নিয়ে তার উপরে চড়াও হয়। পুলিস কৃষ্ণাপ্পাকে জেরা করে বহু তথ্য জানতে পেরেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিস সূত্রে খবর, কৃষ্ণাপ্পার সন্দেহ ছিল স্ত্রী সারদা পরকীয়ায় লিপ্ত। সেই রাগ বহু দিন ধরেই মনে পুষে রেখেছিল। শেষপর্যন্ত ঠিক করে ফেলে সরিয়েই দেবে সারদাকে। ঘটনার দিন বাগেপল্লী থেকে বাসে চড়ে বেঙ্গালুরুতে এসে পৌঁছয় কৃষ্ণাপ্পা। উদ্দেশ্য ছিল সারদাকে খুন করা। যে রাস্তা দিয়ে রোজ সারদা ঘরে ফেরে সেই রাস্তায় অপেক্ষা করতে থাকে কৃষ্ণাপ্পা। একসময় তার নজরে পড়ে যায় সারদা। তার পর তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এরপর ছুরি দিয়ে সারদার গলায় একের পর এক আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সারদার। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আসপাশের লোকজন এসে সরদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে সারদার।
আরও পড়ুন- মর্মান্তিক, হাসতে হাসতেই সব শেষ! কলেজের অনুষ্ঠানে স্পিচ দিতে দিতেই...
আরও পড়ুন-রান্নাঘরে 'প্রেমিকের' সঙ্গে ভিডিয়ো কলে মত্ত স্ত্রী, আচমকা পেছন থেকে কুড়ুলের কোপ স্বামীর
ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কৃষ্ণাপ্পা। কিন্তু স্থানীয় লোকজন তাড়া করে তাকে ধরে ফেলে। তারপর তাকে পুলিসের হাতে তুলে দেয়। বেঙ্গালুরুর উপ নগরপাল সারা ফাতিমা ঘটনাস্থলে ছুটে আসেন। ডাকা হয় ফরেন্সিক টিমকেও। কৃষ্ণাপ্পার নামে খুনের অভিযোগ আনা হয়েছে। এনিয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| England beat Australia by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.