)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাইপোর অনলাইনে গেমের নেশা। সেই গেম খেলার টাকার জন্য বাবা নয় মামাকে বারবার বিরক্ত করছিল ১৪ বছরের কিশোর। তাতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। ভাগ্নের বায়নায় এতটাই রেগে গেলেন মামা যে তিনি মেরেই ফেললেন ভাগ্নেকে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সোলাদেভনাহাল্লিতে। নিহত কিশোরের নাম অমোগাকির্তি, এবং তার মামার নাম নাগাপ্রসাদ।
অমেগাকির্তি স্কুল ছেড়ে দিয়েছিল অনেকদিন আগেই। পড়াশোনা না থাকায় ডুবে গিয়েছিল অনলাইন গেমে। এখন গেম চাইলে যাওয়ার জন্য একসময় টাকার প্রয়োজন হয়ে পড়ে অমোগাকির্তির। টাকা না পেয়ে খেলা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সেই টাকা জোগাড় করার জন্য সে মামাকে ধরে। মামার উপরে ক্রমাগত চাপ দিতে থাকে। একদিন মামাকে আক্রমণও করে বসে। এদিকে মামা নাগাপ্রসাদ সিকিউরিটি গার্ডের কাজ করেন। তিনি টাকার জোগান দিতে দিতে ক্লান্ত হয়ে যান। এতেই তার রাগ মাথায় উঠে যায়। একদিন ভাগ্নের ওই টাকা চাওয়া আর মেনে নিতে পারেননি।
গত ৪ অগাস্ট ভাগ্নে টাকার জেদ করার পর আর মেজাজ ধরে রাখতে পারেননি। একটি ছুরি দিয়ে একের পর কোপ দিতে থাকেন আমোগাকির্তির উপরে। এক সময় ভাগ্নের গলা কেটে দেন। ঘটনা পর প্রথম পালিয়ে যান। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নাগাপ্রসাদ। পুলিসের কাছে ধরা দিয়ে সব খুলে বলেন। পুলিস গিয়ে কিশোরের পচাগলা দেহ উদ্ধার করে।
পুলিস নাগাপ্রাসাদের বাড়িতে এসে খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। তাকে আপাতত জেল হেফাজত দিয়েছে আদালত। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। ময়না তদন্তের পর কিশোরের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)