)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরুষ সহকর্মীদের সঙ্গে মেলামেশায় সন্দেহ! পেশায় নার্স স্ত্রীকে ছুরি দিয়ে ৪৫ বার কুপিয়ে খুন স্বামীর। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতার নাম মঞ্জু। ২৭ বছরের মঞ্জু শহরের ২টি হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর স্বামী ২৯ বছরের ধর্মশীলন রমেশ সন্দেহ করেন স্ত্রীকে। তিনি ভাবেন, কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের ঘনিষ্ঠ হচ্ছে তাঁর স্ত্রী মঞ্জু। এই নিয়ে ঈর্ষাকাতর হয়ে পড়েন তিনি। শেষে কুপিয়ে খুন করেন স্ত্রী মঞ্জুকে। একবার-দুবার নয়, ৪৫ বার মঞ্জুকে কোপান ধর্মশীলন। নিহত মঞ্জুর ঘাড় ও শরীরের বিভিন্ন জায়গায় মেলে ছুরিকাঘাতের চিহ্ন।
জানা গিয়েছে, মঞ্জু তামিলনাড়ুর কাল্লারকুচি জেলার বাসিন্দা ছিলেন। স্বামী ধর্মশীলনও তামিলনাড়ুর ভিলুপ্পুরমের বাসিন্দা। ২০২২-এর সেপ্টেম্বরে তাঁদের বিয়ে হয়। তবে দম্পতির কোনও সন্তান ছিল না। বিয়ের পর একবছর তাঁরা তামিলনাড়ুতেই ছিলেন। তারপর ধর্মশীলন কাজের জন্য দুবাই চলে যান। আর নার্সিংয়ে যোগ দিয়ে বেঙ্গালুরু চলে আসেন মঞ্জু। মাসখানেক আগে দুবাই থেকে ফেরেন ধর্মশীলন। তামিলনাড়ুতে সপ্তাহ দুয়েক কাটায় দম্পতি। এরপর মঞ্জু আবার কাজে যোগ দিতে বেঙ্গালুরু চলে আসেন। বেঙ্গালুরুতে বাবার সঙ্গে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন মঞ্জু। ধর্মশীলন প্রথমে মঞ্জুর বাবাকে ফোনে জানান যে, তিনিও তাঁদের সঙ্গে থাকতে চান।
কিন্তু এরপরই ঘটনা নাটকীয় মোড় নেয়। মঞ্জুর বাবা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি কাজ থেকে ফিরে দেখেন ফ্ল্যাট তালাবন্ধ। কাউকে ডেকে কোনও সাড়া না পেয়ে, ডুপ্লিকেট চাবি নিয়ে এসে দরজা খোলেন। দরজা খুলে ভিতরে ঢুকেই তিনি দেখেন হাড়হিম দৃশ্য। একদিক বিছানায় পড়ে মঞ্জুর রক্তাক্ত নিথর দেহ। ওদিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ধর্মশীলনের দেহ। ভয়াবহ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)