জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক যুবকের ৩ বউ। ৯ সন্তান। অথচ তাঁর কোনও স্থায়ী রোজগার নেই। তাহলে সংসার চলবে কী করে? সংসার চালাতে শেষে বাড়ি বাড়ি ডাকাতি করতে শুরু করলেন। শুধু তাই নয়, ডাকাতি করতে তাঁর একজন কারও সাহায্য়ের প্রয়োজন! তাই ৩৫ বছরের ওই যুবক শেষমেশ নিজের নাবালক ছেলেকেই বানিয়ে নিলেন 'সহযোগী'! বাবার ডাকাতির সঙ্গী হল ছেলে! চাঞ্চল্যকর এই ঘটনাটি বেঙ্গালুরুর।
Add Zee News as a Preferred Source
অভিযুক্তের নাম বাবাজান। বেঙ্গালুরু ইলেকট্রনিকস সিটি পুলিস তাঁকে গ্রেফতার করেছে। ৭ মে বেত্তাদাসনপুরায় ৫৬ বছর বয়সী রোজাম্মার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তিনি যখন ছাদে কাপড় শুকাতে দিতে গিয়েছিলেন, তখন বাবা-ছেলে মিলে তাঁর বাড়ি থেকে ৪.৬ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী ডাকাতি করে। সেই ডাকাতির ঘটনার তদন্তে নেমেই বাবা-ছেলের কীর্তির পর্দাফাঁস হয়।
পুলিস সূত্রে খবর বাবাজান গত ৮ বছর ধরে বাড়ি বাড়ি ঘুরে এরকমভাবেই ডাকাতি করে বেড়াচ্ছেন। তাঁর ৩ স্ত্রী শ্রীরঙ্গপত্তন, আনেকাল এবং চিক্কাবল্লাপুরায় আলাদা আলাদাভাবে থাকেন। বাবাজান তাঁর সুবিধা অনুযায়ী তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করতে যান। এখন কোনও স্থায়ী রোজগার না থাকায় এই বিশাল পারিবারিক জীবনের খরচ বহন করতে তিনি ডাকাতিকেই তাঁর পেশা হিসেবে বেছে নেন।
যে বাড়িরই দরজা খোলা পেতেন, বাবাজান সেই বাড়িতে ঢুকে যেতেন। ছাদে বা প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত মহিলাদের উপরও নজর রাখতেন তিনি। তারপর সুযোগ বুঝে হামলা চালাতেন। পুলিস জানিয়েছে, রোজাম্মা যখন তাঁর একতলার দরজা খোলা রেখে বারান্দায় যান, তখন বাবাজান তাঁর ছেলেকে ভিতরে ঢুকতে ইঙ্গিত করেন। ছেলে আলমারি তল্লাশি করে ২০ মিনিটের মধ্যে সোনার কানের দুল, রুপোর জিনিস ও নগদ নিয়ে উধাও হয়ে যায়।
আরও পড়ুন, Mermaid Babies: এক 'ভয়ংকর' ওষুধে ৪৬ দেশে 'মারমেইড বেবি'! ২০০০০ শিশুর... ইতিহাসে সবচেয়ে বড় মেডিক্যাল বিপর্যয়..
আরও পড়ুন, EPFO 3.0: জুনেই চালু হচ্ছে EPFO 3.0! আপনার হকের টাকা তোলায় এবার মিলবে ব্যাপক সুবিধা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)