জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার আপডেট নিয়ে ঝামেলার শেষ নেই। সরকারি এই নথিতে কোনও গোলমাল থাকলে তা ঠিক করতে প্রবল ঝামলো পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই হয়রানি কিছুটা কমাতে চলেছে UIDAI। ছোটদের আধারে যদি কোনও সমস্যা থাকে তাহলে তা আপডেট করা যাবে স্কুল থেকেই। এমনই একটি উদ্যোগ চালু করছে UIDAI। এমনটাই খবর আধার কর্তৃপক্ষের তরফে।
Add Zee News as a Preferred Source
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া-র(UIDAI) সিইও ভূবনেশ কুমার সংবাদসংস্থাকে বলেন, দেশের অনন্ত ৭ কোটি শিশুর বায়োমেট্রিক অপাডেট হয়নি। বাচ্চার ৫ বছর বয়স হওয়ার পর এই বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। ভুবনেশ্বর কুমার বলেন, বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করার বিষয় কাজ করছে UIDAI। স্কুল থেকে এই আপডেট হবে। এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তির পরীক্ষা চলছে। আশা করা যায় ৪০-৬০ দিনের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।
আধারের নিয়ম অনুযায়ী সাত বছরের বেশি বয়সের বাচ্চার আধার বায়োমেট্রিক আপডেট না করা হলে তা অকেজোও হয়ে যেতে পারে। কারণ ওই বায়োমেট্রিক বিভিন্ন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী বাচ্চাদের আধার ৫-৭ বছর বয়সের মধ্যে আপডেট করতে কোনও খরচ লাগবে না। কিন্তু ৭ বছর পেরিয়ে গেলে ১০০ টাকা ফি দিতে হবে।
আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি
আরও পড়ুন-আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন
স্কুলে ভর্তি, বিভিন্ন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সরকারি সাহায্য পেতে, স্কলারশিপ পেতে এখন কাজে লাগছে বাচ্চাদের আধার। ফলে আধার আপডেট করা না থাকলে তা আটকে যেতে পারে। ভুবনেশ কুমার জানিয়েছেন, স্কুলের মাধ্যমে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করা হচ্ছে। বাচ্চাদের বয়স ১৫ পার করার পর ফের আধার আপডেট করা হবে। UIDAI জেলায় বায়োমেট্রিক মেশিন পাঠিয়ে দেবে। সেই মেশিন ঘুরবে স্কুলে স্কুলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)