BJP President: জগত প্রকাশ নাড্ডার উত্তরসূরি খুঁজতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি। দলের সূত্র জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে দলের সভাপতির নাম
রাজীব চক্রবর্তী: কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জে পি নাড্ডা। ফলে বিজেপির দায়িত্ব নেবে কে? এনিয়ে চলছিল জল্পনা। বিজেপি সূত্রে খবর, আগামী দিন দশেকের মধ্যেই দলের সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করে ফেলবে গেরুয়া শিবির।
গতমাসের শেষ সপ্তাহে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সেই বৈঠকেই দলের সর্বভারতীয় সভাপতি কাকে করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও সভাপতির নাম এখনও চূড়ান্ত হয়নি।
সংসদ অধিবেশন সবেমাত্র শেষ হয়েছে। এবার জগত প্রকাশ নাড্ডার উত্তরসূরি খুঁজতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি। দলের সূত্র জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে দলের সভাপতির নাম। তবে, তার আগে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল ও পশ্চিমবঙ্গে দলের রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করতে হবে বিজেপিকে। সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব এবং প্রহ্লাদ যোশীরা। আরও কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন-দাঁতালের তাণ্ডবে তোলপার এলাকা! বনের মধ্যেই ৪ জনকে ভয়াবহ ভাবে...
আরও পড়ুন-শিক্ষক-সংকটে এবার স্থগিত পরীক্ষা, বিপাকে ৩ হাজার পড়ুয়া...
পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে সভাপতি পদে কাকে বসানো হবে তা নিয়ে রীতিমতো তুঙ্গে উঠেছে জল্পনা। পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেই দ্বিমত রয়েছে বলে জানা যাচ্ছে। একটা পক্ষ চাইছে আপাতত বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকেই রাজ্য সভাপতি পদে রাখা হোক। এটাতো যুক্তি। যখন নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি তখন নতুন কাউকে সভাপতির দায়িত্ব দেওয়া হলে রাজ্যে আরো একটি গোষ্ঠীর জন্ম হবে। এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত রাজ্য বিজেপির সমস্যা বাড়বে বৈ কমবে না। এই যুক্তিতে বলা হচ্ছে, নতুন কাউকে সভাপতি করা হলে দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করতে অনেকটা সময় অতিবাহিত হবে। সেক্ষেত্রে নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে বিজেপি।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দুটি মন্ত্রকের দায়িত্ব সামলানো সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনে ঝাঁপালে তৃণমূলের তুলনায় অনেকটাই পিছিয়ে যাবে বিজেপি এমনটাও মনে করছে দলের একাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 255/5
|
VS |
NZ
159(19 ov)
|
| India beat New Zealand by 96 runs | ||
| Full Scorecard → | ||
|
BRN
(20 ov) 130/7
|
VS |
MAS
128(19.5 ov)
|
| Bahrain beat Malaysia by 2 runs | ||
| Full Scorecard → | ||
|
MAS
(20 ov) 140/7
|
VS |
BRN
106(18.5 ov)
|
| Malaysia beat Bahrain by 34 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.