)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত বিজেপির প্রবীণ নেতা বিজয় কুমার মালহোত্রা। মঙ্গলবার সকালে তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। গত কয়েকদিন ধরেই তিনি এইমস-এ চিকিৎসাধীন ছিলেন।
দিল্লি ইউনিট প্রধান বীরেন্দ্র সাচদেবা এক বিবৃতিতে বলেন, 'গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং দিল্লি বিজেপির প্রথম সভাপতি প্রফেসর বিজয় কুমার মালহোত্রা আজ সকালে পরলোকগমন করেছেন।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বিজয় কুমার মালহোত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে 'একজন অসাধারণ নেতা' হিসাবে উল্লেখ করেছেন। মোদী লেখেন, '“তিনি দিল্লিতে আমাদের পার্টিকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সাংসদ হিসেবে বিভিন্ন ভূমিকা সবাই মনে রাখে। তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।'
Shri Vijay Kumar Malhotra Ji distinguished himself as an outstanding leader, who had a very good understanding of people’s issues. He played a vital role in strengthening our Party in Delhi. He is also remembered for his Parliamentary interventions. Pained by his passing away.… pic.twitter.com/7hPLmBxZEI
— Narendra Modi (@narendramodi) September 30, 2025
দিল্লির রাজনীতির এক বিশিষ্ট নেতা হিসেবে বিজয় মালহোত্রা পাঁচবার সাংসদ ও দুইবারের বিধায়ক ছিলেন। ১৯৮০-৯০-এর দশকে তিনি দিল্লিতে বিজেপির অন্যতম পরিচিত মুখ ছিলেন। তিনি দিল্লির প্রধান নির্বাহী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন, যা আজকের মুখ্যমন্ত্রীর সমতুল্য পদ।
গুরুত্বপূর্ণ বিষয়, বিজয়ের মৃত্যু ঠিক একদিন আগেই প্রধানমন্ত্রী দিল্লি বিজেপির প্রথম স্থায়ী অফিস দীনের্দয়াল উপাধ্যায় মার্গ উদ্বোধন করেন, যা বিজয় মালহোত্রার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। পার্টি জানিয়েছে, তার মৃতদেহ সকাল ৮:৪৫ টার দিকে তাঁর বাড়িতে আনা হবে। যেখানে দলের কর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)