BJP Wins Mumbai ২৮ বছরের ইতিহাস বদলে মুম্বইয়ের 'দখল' নিল বিজেপি! এশিয়ার সবচেয়ে ধনী পুরসভায় ঠাকরে-রাজের অবসান...

Battle for BMC, BJP wins Mumbai Election: এবার বিএমসি নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নিয়েছে হিন্দুত্ব বনাম মারাঠি পরিচয়। ফলাফল প্রমাণ করেছে হিন্দুত্বের পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন রয়েছে।

সুদেষ্ণা পাল | Updated By: Jan 17, 2026, 07:27 PM IST
BJP Wins Mumbai ২৮ বছরের ইতিহাস বদলে মুম্বইয়ের 'দখল' নিল বিজেপি! এশিয়ার সবচেয়ে ধনী পুরসভায় ঠাকরে-রাজের অবসান...
ফাইল ফোটো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রথম মুম্বইয়ের 'দখল' নিল বিজেপি! মুম্বইয়ে ঠাকরেদের ২৮ বছরের 'একনায়কতন্ত্রে'র অবসান ঘটাল বিজেপি। বৃহণমুম্বই পুরনিগম বা BMC নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। ২২৭টি ওয়ার্ডের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে বিজেপি। উদ্ধব সেনা–এমএনএস–এনসিপি (এসপি) জোট পেয়েছে ৭২টি আসন। একা লড়ে কংগ্রেস জিতেছে ২৪টি আর ৮টি ওয়ার্ড দখল করে জোর চমক দিয়েছে এআইএমআইএম।

Add Zee News as a Preferred Source

বিএমসি নির্বাচনে বিজেপি–শিবসেনা জোটের জয় এশিয়ার সবচেয়ে ধনী পুরসভায় ঠাকরে পরিবারের দীর্ঘদিনের একক দখল-রাজের অবসান ঘটাল। ২০১৭ সালে দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বেই বিজেপি ৮২ আসন জিতেছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে ২২৭টির মধ্যে ৮৯টি ওয়ার্ড জিতেছে বিজেপি। মুম্বইয়ে তাদের শরিক একনাথ শিন্ডে শিবসেনা পেয়েছে ২৯টি আসন। ফলে জোটের মোট আসন দাঁড়িয়েছে ১১৮। যা ম্যাজিক ফিগার ১১৪-র চেয়ে বেশি। ওদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে ৬৫টি আসন, যা ২০১৭ সালের ৮৪ আসন থেকে উল্লেখযোগ্যভাবে কম।

হিন্দুত্ব বনাম মারাঠি পরিচয়

এবার বিএমসি নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নিয়েছে হিন্দুত্ব বনাম মারাঠি পরিচয়। একদিকে মারাঠি গর্ব, অন্যদিকে বিজেপির হিন্দুত্বের রাজনীতি। ২০ বছর পর এবার পুরভোটের আগে হাত মেলান ঠাকরে ব্রাদার্স। মারাঠা গর্বের জন্য হাত মেলান উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। ঠাকরে শিবির দাবি করে যে মারাঠি ও মুম্বইবাসীদের অস্তিত্ব, ভাষা, জীবিকা ও পরিচয়ের ওপর বড়সড় হুমকি রয়েছে। ফড়নবিস এই ‘মুম্বইয়ের প্রতি হুমকি’ তত্ত্বকে ভুয়ো বলে উড়িয়ে দেন। বলেন, মারাঠি গর্ব নিয়ে কোনও আপোষ হবে না। বরং জোর দেন হিন্দুত্বের উপর।

ফল প্রকাশের পর দেখা যায় হালে পানি পায়নি রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা নীতেশ রানে বলেন, মুম্বই পুরসভা নির্বাচনে বিজেপি–শিবসেনার জোরদার ফল এটাই প্রমাণ করেছে হিন্দুত্বের পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন রয়েছে। হিন্দিতে তিনি লেখেন, “জো হিন্দু কি বাত করেগা, ওহ মহারাষ্ট্র পে রাজ করেগা।” এখন ভোটে জিতে বিজেপির পাখির চোখে মুম্বইয়ের মেয়র পদ।

আরও পড়ুন, Budget 2026 Expectations: স্বামী-স্ত্রী দু'জনের আয়ে 'যৌথ কর'! বাজেটে বড় চমক? করদাতাদের জন্য এই ১০ বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন...

আরও পড়ুন, 8th Pay Commission BIG Update: বড় খবর! অষ্টম পে কমিশন থেকে সত্যিই বাদ পড়ছেন পেনশনভোগীরা? জারি হওয়া বিজ্ঞপ্তিতে লেখা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.