Pre Wedding Crime: বিয়ের দিন রক্তাক্ত পরিণতি ! গুজরাতে হবু স্বামীর হাতে কনের নৃশংস খুন করে...

Gujarat bride murder: গুজরাতের ভাবনগরে বিয়ের দিনই সকালে হবু স্বামীর হাতে কনের  হত্যা । খাবার ও টাকার বিষয়ে তর্কের জেরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রজত মণ্ডল | Updated By: Nov 15, 2025, 06:35 PM IST
Pre Wedding Crime: বিয়ের দিন রক্তাক্ত পরিণতি ! গুজরাতে হবু স্বামীর হাতে কনের নৃশংস খুন করে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাতে ভাবনগরে বিয়ের দিন সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ২২ বছর বয়সী মেয়েকে তারই হবু স্বামী বিয়ের ঘন্টাখানেক আগে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনির বাড়িতে। ঘটনাটির সূত্রপাথ হয় শনিবার, অর্থাৎ আজ সকালে সাজন সোনির বাড়িতে এসে খাবার ও টাকার বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে এরপর তর্কাতর্কি চরমে পৌঁছালে সে লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করে এবং তার মাথা দেয়ালে ঠুকে দেয়। ঘটনাস্থলেই সোনির মৃত্যু হয়। এরপর সাজন পালিয়ে যায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Red Fort Blast: দিল্লিতে রক্ত ঝরানো সন্ত্রাসী ডাক্তারদের তিলে তিলে কষ্ট দেওয়া শুরু! একটা কড়া পদক্ষেপেই...

তারপর ভাবনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তারপর  ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। সাজনের বিরুদ্ধে খুনের মামলা করা হয় এবং বর্তমানে তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, সাজনের মোবাইল বন্ধ।অপরদিকে সোনির পরিবার এই ঘটনায় অত্যন্ত শোকাহত। তারা জানিয়েছে, সাজনের আচরণে আগেও একিরকম ছিল, কিন্তু এই আচরণ যে এতটা ভয়াবহ পরিণিত হতে পারে তা কেউ ভাবেনি।

আরও পড়ুন: Bihar Assembly Election 2025: নীতীশকে ছাড়াই কি বিহারে সরকার গঠন করতে পারে বিজেপি? অংক কী বলছে!

এই ঘটনা নারী নিরাপত্তা ও সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে। লিভ-ইন সম্পর্কের মধ্যে থাকা দম্পতির মধ্যে বিশ্বাসের অভাব এবং আর্থিক ও পারিবারিক চাপ অনেক সময় এমন ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়।
সোনির মৃত্যু গুজরাতের ভাবনগরে একটি আনন্দঘন দিনকে রূপান্তরিত করেছে শোকের দিনে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.