Ahmedabad: পরিবার যে তাঁকে খুন করে দিতে পারে, সেটা তিনি আগেই বুঝে গিয়েছিলেন। তাই খুন হওয়ার আগেই প্রেমিককে মেসেজ করে লেখেন, 'আমাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে এরা আমাকে মেরে ফেলব।' তার কিছু ঘণ্টা পরই সব শেষ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যরাতে প্রেমিকের কাছে মেসেজ আসে, 'আমাকে বাঁচাও'। তার ঘণ্টা খানেক পর বাড়ি থেকে উদ্ধার হয় প্রেমিকার নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তী তদন্তে ঘটনার মোড় ঘুরিয়ে দেয়।
১৮ বছরের তরুণী চন্দ্রিকা চৌধুরিকে খুন করে তাঁরই বাবা সেধাভাই প্যাটেল এবং কাকা শিবাভাই প্যাটেল। চন্দ্রিকাকে বাড়িতেই খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে গুজরাতের আমদাবাদের বনসকাঁথা জেলায়। ইতোমধ্যেই তরুণীর বাবা নিখোঁজ। অন্য়দিকে, দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, চন্দ্রিকা হরিশ চৌধুরি বলে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সেই সম্পর্ক চন্দ্রিকার পরিবার মেনে নেয়নি। তারা চন্দ্রিকার অন্য কোথাও বিয়ে দিতে চাইত। তরুণী খুব ভালোভাবেই জানত যে, তাঁর পরিবার কোনওমতেই মানবে না। তাই তিনি আগে থেকে হরিশকে জানিয়ে রেখেছিল যে, তাঁর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। ২৪ জুন রাতে তিনি হরিশকে মেসেজ করে লেখেন যে, তাঁকে যে তিনি বাড়ি থেকে এসে নিয়ে যান।
মেসেজে লেখা, 'আমাকে নিতে এসো। নাহলে আমার বাড়ির লোক আমার অন্য কোথাও নিয়ে দিয়ে দেবে। আর যদি বিয়ের জন্য রাজি না হই, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে।' এই মেসেজ পাঠানোর কিছু ঘণ্টা পরই চন্দ্রিকার নিথর দেহ বাড়ি থেকে উদ্ধার হয়।
প্রেমিকার মৃত্যুর পর হরিশ পুলিসের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন যে, চন্দ্রিকার স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাঁকে খুন করা হয়েছে। পরবর্তী তদন্তে বেরিয়ে আসে রোমহর্ষক সত্যি। জানা যায়, চন্দ্রিকার বাবা-কাকা মিলে তাঁকে খুন করেছে। অপরাধ ঢাকতে তারা ঘটনাটিকে আত্মহত্যার আকার দেয়।
পুলিস সূত্রে জানা যায়, চন্দ্রিকাকে প্রথমে তাঁর বাবা-কাকা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর তারা তাঁর গলা টিপে খুন করে। এরপর আত্মহত্যার ঘটনার দেখানোর জন্য় তারা মৃতদেহটিকে ঝুলিয়ে দেয়। কিন্তু খুনের আগে হরিশকে পাঠানো মেসেজই ঘটনার মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দেয়। কিন্তু পুলিস ময়নাতদন্ত করার আগেই তারা চন্দ্রিকাকে দাহ করে দেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)