Groom is incapable, bride seeks divorce: 'সঙ্গম-সুখ' দিতে অপারগ শারীরিকভাবে অক্ষম স্বামী! বউভাতের পরদিনই 'বড় সিদ্ধান্ত' নববধূর... এমনকি...

Bride seeks divorce just three days after marriage: "বিয়ের রাতে যখন সে নিজেই আমাকে একথা বলে, তখন আমি প্রথম এই সম্পর্কে জানতে পারি।" 

সুদেষ্ণা পাল | Updated By: Dec 11, 2025, 04:47 PM IST
Groom is incapable, bride seeks divorce: 'সঙ্গম-সুখ' দিতে অপারগ শারীরিকভাবে অক্ষম স্বামী! বউভাতের পরদিনই 'বড় সিদ্ধান্ত' নববধূর... এমনকি...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারীরিক সুখ দিতে অক্ষম স্বামী। সঙ্গমে অপারগ! তাই বিয়ের ৩ দিনের মাথাতেই ডিভোর্স চাইলেন নববধূ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। 

Add Zee News as a Preferred Source

গোরক্ষপুরের এক নববিবাহিতা যুবতী তার বিয়ের মাত্র তিন দিন পরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তার স্বামী বিয়ের পর প্রথম রাতেই স্বীকার করেছে যে তিনি বৈবাহিক সম্পর্কের জন্য শারীরিকভাবে সক্ষম নন। তার স্বামীর মেডিকেল রিপোর্টও এটা নিশ্চিত করেছে যে তিনি "বাবা হতে পারবেন না"। তাই স্বামীর অক্ষমতার কারণেই ডিভোর্সের আবেদন করেছেন তিনি। সেইসঙ্গে বিয়ে বাবদ হওয়া সমস্ত খরচের দাবি করেছেন। ফেরত চেয়েছেন বিয়েতে পাওয়া সব উপহারও।

ওই যুবতী তার ডিভোর্স আবেদনে লিখেছেন, "আমি এমন একজন পুরুষের সঙ্গে আমার জীবন কাটাতে পারব না যিনি শারীরিকভাবে অক্ষম। বিয়ের রাতে যখন সে নিজেই আমাকে একথা বলে, তখন আমি প্রথম এই সম্পর্কে জানতে পারি।" সাহজানওয়ারের এক কৃষক পরিবারের একমাত্র ছেলে, ২৫ বছর বয়সী বর জিআইডিএ-তে একজন ইঞ্জিনিয়ার। বেলিয়াপারের আত্মীয়দের মাধ্যমে এই বিয়ে ঠিক করা হয়েছিল। ২৮ নভেম্বর দম্পতির বিয়ে হয়। পরের দিন হয় বিদায়ি অনুষ্ঠান।

এরপর ১ ডিসেম্বর, যখন কনের বাবা বিয়ের পরের আচার অনুষ্ঠানের জন্য মেয়ের সঙ্গে দেখা করতে যান, তখন এই বিষয়টি প্রকাশ পায়। নববিবাহিতা ওই যুবতীকে ফিরিয়ে আনা হয় বাপের বাড়িতে। এরপর ৩ ডিসেম্বর বেলিয়াপারে উভয় পক্ষ বৈঠকে বসে। যেখানে কনের পরিবার বরের পরিবারকে তার অবস্থা গোপন করার বিষয়ে অভিযোগ করে। এমনকি আরও অভিযোগ, এটি তাদের ছেলের দ্বিতীয় বিয়ে। ২ বছর আগেও একবার বিয়ে হয়েছিল। সেই বউও বিয়ের এক মাসের মধ্যেই চলে যায়।

এরপরই ২৫ বছরের ওই যুবকের মেডিকেল পরীক্ষা করানো হয়  একটি বেসরকারি হাসপাতালে। সেই রিপোর্টে স্পষ্ট লেখা যে, ওই যুবক "মেডিক্যালি আনফিট" এবং কোনওদিনও "বাবা হতে পারবেন না"। যদিও বরের বাবা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তবে কনের পরিবার সাহজানওয়া পুলিসের কাছে সমস্ত উপহার এবং নগদ টাকা ফেরত চেয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন, Odisha Horror: অন্য মহিলার শরীরে নিজের যৌনতার 'খিদে' মেটাচ্ছে স্বামী! 'তারিয়ে উপভোগ' স্ত্রীর, করল রেকর্ডও...

আরও পড়ুন, Businesswoman Stripped At Gunpoint: 'বন্দুকের নলের ডগায় আমায় নগ্ন করে...' চরম নোংরামি ফার্মা কোম্পানির বসের! বিস্ফোরক মহিলা ব্যবসায়ী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.