)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি থেকে জলন্ধর যাচ্ছিলেন বিএসএফ জওয়ান আমান জয়সওয়াল। চড়েছিলেন দিল্লি অমৃতসর শের ই পঞ্জাব এক্সপ্রেসে। আর ট্রেনের ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
লুধিয়ানায় দামোরিয়া ব্রিজের কাছে ট্রেনের মধ্যে এক চোর আমানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সঙ্গেসঙ্গেই ওই মোবাইল ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন আমান। আর তা করতে গিয়ে দুজনেই ট্রেন থেকে নীচে পড়ে যান। দুর্ভাগ্যক্রমে ওই মোবাইল চোর পালাতে পারলেও আমানের দুই পা একেবারে থেঁতলে যায়। হাসপাতালে ভর্তি করা হলে দয়ানন্দ মেডিক্য়াল কলেজ হাসপাতালে তার দুটি পা বাদ দেন চিকিত্সকেরা।
লুধিয়ানায় জিআরপির এসএইচও পলবিন্দর সিং সংবাদমাধ্যমে বলেন, শুক্রবার ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। চেষ্টা চলেছে ওই চোরকে যাতে চিহ্নিত করা যায়। এনিয়ে একটি এফআইআর দায়ের হয়েছে।
কীভাবে ঘটে গেল এমন দুর্ঘটনা? আমানের গন্তব্য় আসতে আর একটা স্টেশন বাকী। সেইসময় তিনি টয়লেটে যান। সেখান থেকে বের হতেই এক ছিনতাইকারী তার ফোনটি হাত থেকে কেড়ে নেয়। ট্রেনের গতি তখন কিছুটা ধীর হয়েছে। ফোন নিয়েই ওই ছিনতাইকারী দরজা দিয়ে নীচে ঝাঁপ দিতে উদ্যত হয়। ছিনতাইকারীর হাত ধরে ফেলেন আমান। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এরমধ্যেই দুজন ট্রেন থেকে পড়ে যান। সঙ্গেসঙ্গেই আমানের দুই পা ট্রেনের সঙ্গে ধাক্কায় থেঁতলে যায়।
মাস তিনেক আগে জলন্ধর থেকে কলকাতায় বদলি হয়েছিলেন আমান। জলন্ধরের হেডকোয়ার্টারে যাচ্ছিলেন তাঁর জিনিসপত্র আনতে। আর ট্রেনের ঘটে যায় বিপত্তি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)