জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালে একটি নতুন আয়কর ব্যবস্থা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপর থেকে গত কয়েক বছর ধরেই বাজেটে করদাতাদের জন্য থাকছে বিশেষ চমক। নতুন আয়কর সিস্টেমকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রতি বছর কিছু না কিছু উল্লেখযোগ্য ঘোষণা করে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বাজেটে তিনি বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করেছেন নতুন আয়কর ব্যবস্থায়। এবার কেন্দ্রীয় বাজেটে করদাতাদের জন্য কী ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী? সেদিকেই এখন নজর সবার। কানাঘুষোয় শোনা যাচ্ছে, করদাতাদের জন্য ১০টি বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন।
Add Zee News as a Preferred Source
কর স্ল্যাবে পরিবর্তন
গত বাজেটে নতুন কর ব্যবস্থার স্ল্যাবগুলি সংশোধন করেছিলেন। বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা করেছিলেন। কিন্তু পুরনো কর ব্যবস্থার স্ল্যাবে কোনও পরিবর্তন করেননি। বিশেষজ্ঞরা বলছেন, এবার পুরনো কর ব্যবস্থার স্ল্যাবের হার পরিবর্তন করা হতে পারে।
টিডিএস হারের সংখ্যা
বর্তমানে বিভিন্ন ধরণের টিডিএস হার প্রযোজ্য। বিভিন্ন ধরণের লেনদেনের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন ধরণের টিডিএস। বিশেষজ্ঞরা বলছেন, এবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টিডিএস হার মাত্র ২ থেকে ৩টিতে কমিয়ে আনতে পারেন।
গৃহঋণের উপর উচ্চ ছাড়
বর্তমানে গৃহঋণের সুদের উপর প্রতি বছর ২ লক্ষ পর্যন্ত ছাড় দাবি করা যেতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার এই ছাড়ের পরিমাণ ৪ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। এই ছাড় শুধুমাত্র পুরনো কর ব্যবস্থার অধীনেই পাওয়া যায়।
স্বামী-স্ত্রীর যৌথ কর
আইসিএআই সরকারকে স্বামী-স্ত্রীর যৌথ কর ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে। ইতিমধ্যেই এই ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ অনেক দেশে বিদ্যমান। এর ফলে পরিবারের করের বোঝা হ্রাস পায়। বর্তমানে ভারতে স্বামী-স্ত্রী উভয়েরই কর্মরত হলে তাদের পৃথক রিটার্ন দাখিল করতে হয়।
LTCG-এর করমুক্ত সীমা
বাজেটে মিউচুয়াল ফান্ড এবং তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ইক্যুইটি স্কিমগুলিতে দীর্ঘমেয়াদী মূলধন লাভের করমুক্ত সীমা বাড়াতে পারে সরকার। বর্তমানে প্রতি আর্থিক বছরে ১.২৫ লক্ষ পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন লাভের করমুক্ত সীমা বাড়িয়ে ১.৫ লক্ষ পর্যন্ত করতে পারে সরকার।
স্বাস্থ্য বিমায় ছাড়
এবার বাজেটে নতুন আয়কর ব্যবস্থার অধীনে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে নতুন ছাড় ঘোষণা করা হতে পারে। বর্তমানে কেবল পুরনো আয়কর ব্যবস্থায় 80D ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের জন্য ছাড় পাওয়া যায়।
সাশ্রয়ী মূল্যের আবাসন
সরকার সাশ্রয়ী মূল্যের আবাসনের সংজ্ঞা সংশোধন করতে পারে। এর ফলে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। বর্তমানে ৪৫ লাখ টাকা পর্যন্ত দামের বাড়িগুলিকে সাশ্রয়ী মূল্যের হিসাবে বিবেচনা করা হয়। সরকার এই সীমা বাড়িয়ে ৭৫ লাখ টাকা পর্যন্ত করতে পারে।
কম সুদে ইভির ঋণ
জ্বালানি খরচ কমিয়ে সরকার দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে চায়। তাই এবার বাজেটে কম সুদে বৈদ্যুতিক যানবাহনের (EV) জন্য ঋণ প্রদানের উল্লেখ থাকতে পারে।
ঋণ তহবিলের জন্য কর নিয়মে পরিবর্তন
সরকার ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে ঋণ তহবিলের জন্য কর নিয়ম পরিবর্তন করে। নতুন কর নিয়ম এখন ১ এপ্রিল বা তার পরে করা ঋণ তহবিলে বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আরও পড়ুন, 8th Pay Commission BIG Update: বড় খবর! অষ্টম পে কমিশন থেকে সত্যিই বাদ পড়ছেন পেনশনভোগীরা? জারি হওয়া বিজ্ঞপ্তিতে লেখা...
আরও পড়ুন, SBI BIG NEWS: SBI গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ! অনলাইনে বেশি টাকা পাঠাতে গেলেই এবার...নিয়মে বড় বদল...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)