Varanasi Howrah Bullet Train: বুলেট ট্রেনে বারাণসী থেকে হাওড়া মাত্র ২ ঘণ্টায়, জেনে নিন স্পিড-রুট

Varanasi Howrah Bullet Train: ওই ৭৬০ কিলোমিটার যাত্রাপথের ২৬০ কিলোমিটার হবে এলিভেটেড। ওই এলিভেটেড লাইনের গোটাটাই হবে বিহারে

Updated By: Apr 5, 2025, 06:25 PM IST
Varanasi Howrah Bullet Train: বুলেট ট্রেনে বারাণসী থেকে হাওড়া মাত্র ২ ঘণ্টায়, জেনে নিন স্পিড-রুট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত দৌড়বে বুলেট ট্রেন। এর লাইন পাতার কাজ চলছে ধীর গতিতে। খরচ বেড়ে যাচ্ছে লাফিয়ে। তার পরেও দেশের অন্যান্য জায়গায় বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা থেকে পিছু হঠছে না সরকার। বারাণসী থেকে পাটনা হয়ে হাওড়া পর্যন্ত চলবে বুলেট ট্রেন। এমনটাই পরিকল্পনা রয়েছে রেলের।

Add Zee News as a Preferred Source

বারাণসসী-হাওড়া প্রস্তাবিত ৭৬০ কিলোমিটার বুলেট ট্রেন লাইন যাবে বারাণসী, বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও হাওড়া। বুলেট ট্রেন ওই পথ অতিক্রম করবে মাত্র ২ ঘণ্টা। ওই ৭৬০ কিলোমিটার যাত্রাপথের ২৬০ কিলোমিটার হবে এলিভেটেড। ওই এলিভেটেড লাইনের গোটাটাই হবে বিহারে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রেল সূত্রে খবর, ওই পথের ব্য়াপারে সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। ডিটেলড প্রজেক্ট রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। দেখে নেওয়া হচ্ছে কত জমি লাগবে বুলেট ট্রেনের লাইনের জন্য। ওই পথে ট্রেন চালু হয়ে গেলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি পর্যটন শিল্পে নতুন দিক খুলে যাবে।

আরও পড়ুন-মাত্র ৩ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপে উঠল মাটি! ভয়াবহ মাত্রার এই কম্পনে কতটা ভয়াবহ পরিস্থিতি?

আরও পড়ুন-রামনবমীর দিনে রামের সঙ্গে 'বিরোধ' সত্যনারায়ণের? একই তিথিতে এ কী বিপর্যয়? কেন এ ধর্ম-যুদ্ধ?

জানা যাচ্ছে বারাণসী-হাওড়া বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩৫০ কিলোমিটার।  মোট ৭৬০ কিলোমিটার পর বুলেট ট্রেন অতিক্রম করবে মাত্র ২ ঘণ্টায়। তবে কোনও কোনও মহলের মতে সময় লাগতে পারে সাড়ে তিন ঘণ্টাও।

কবে চালু হবে বুলেট ট্রেন? ঠিক কবে বারাণসী-হাওড়া বুলেট ট্রেন চালু হবে তার কোনও তারিখ এখনও জানা যায়নি। তবে এটা জানা যাচ্ছে যাত্রী পরিবহনের জন্য ওই লাইন তৈরি হয়েছে যাবে ২০২৭ সালের মধ্যেই। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে বিহারে ওই লাইনের জন্য সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.