Waqf Protest | Supreme Court: ওয়াকফ আইনে সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক আইনজীবী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদে অশান্তিতে এবার জল গড়াল সুপ্রিম কোর্টে। বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী। আবেদনে উল্লেখ, শুধু হাইকোর্ট নয়, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সুপ্রিম কোর্টেরও নজর দেওয়া উচিত।
ঘটনাটি ঠিক কী? ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নি সংযোগ! সাধারণ মানুষকে যখন 'ধর্মের ধর্মের নামে অশান্তি' না ছড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তখন পাল্টা সুর চড়াচ্ছে বিরোধীরাও। বস্তুত, শুভেন্দু অধিকারীর আবেদন সাড়়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এখন অবশ্য় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। আজ, সোমবার রাজ্য পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম অবশ্য জানিয়েছেন, 'নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন জঙ্গিপুরে শান্তি বহাল আছে। আমাদের পুলিসে যা যা আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলি পুরোদস্তুর চলছে। যাতে মানুষের ভরসা ফিরে আসে, তার ব্যবস্থা করা হচ্ছে। কিছু কিছু দোকানপাঠ খুলতে শুরু করেছে। আমার খুবই আত্মবিশ্বাসী যে, খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। কিছু লোকে যাঁরা নিজেদের গ্রাম ছেড়ে অন্য়ত্র চলে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে একযোগে আমরা কাজ করছি'।
শামিম বলেন, 'এখনও গুজব ছড়ানো হচ্ছে। যতক্ষণ গুজব থাকবে, ততক্ষণ মানসিকভাবে মানুষ শান্তিতে থাকতে পারবে না। মানসিকভাবে শান্তি না এলে, স্বাভাবিক অবস্থা ফেরানো খুব শক্ত। যেকোনওভাবে হোক, এই গুজব ছড়ানো বন্ধ করতেই হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যারা অপরাধী তাদের অবশ্যই ধরা হবে। সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের তদন্ত চলছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন'।
আরও পড়ুন: Kanpur Shocker: অবিশ্বাস্য! ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ চিবিয়ে দিল স্বামী..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NED
(20 ov) 156/8
|
VS |
NAM
159/3(18 ov)
|
| Netherlands beat Namibia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NAM
(20 ov) 156/8
|
VS |
NED
159/3(18 ov)
|
| Netherlands beat Namibia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 213/4
|
VS |
CAN
156/8(20 ov)
|
| South Africa beat Canada by 57 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.