Caste Census in Population Census: সেনসাস নিয়ে বিশাল বড় সিদ্ধান্ত! এবার থেকে জনগণনার সঙ্গেই হবে জাতিগণনাও...

Upcoming Population Census: জনগণনার তথ্যের সঙ্গেই এবার থেকে জানা যাবে-- দেশে কোন জাতির বা কোন উপজাতির মানুষ কতজন রয়েছেন। এই সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন আদমশুমারিতে জাতি গণনা অন্তর্ভুক্ত করা উচিত।

সৌমিত্র সেন | Updated By: Apr 30, 2025, 07:14 PM IST
Caste Census in Population Census: সেনসাস নিয়ে বিশাল বড় সিদ্ধান্ত! এবার থেকে জনগণনার সঙ্গেই হবে জাতিগণনাও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে পহেলগাঁও-কাণ্ড, অন্যদিকে, দেশের ভিতরে বড় বড় সংকট। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা (Modi government)। বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার যে দাবি জানিয়ে এসেছে, আজ, বুধবারের বৈঠকের পরে দেখা গেল বিরোধীদের সেই দাবিকেই যেন মান্যতা দিল শাসকদল। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার ঘোষণা করেছেন, আগামী জাতীয় জনগণনায় (upcoming national census) জাতি গণনা (caste census) অন্তর্ভুক্ত করা হবে (Caste Census To Be Part Of National Census)। রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (Cabinet Committee on Political Affair) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ, এবার থেকে দেশে জনগণনার সঙ্গেই হবে জাতি গণনা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Deadliest Tornado: এটাই কি বিশ্বের ভয়ংকরতম টর্নেডো? মৃত্যুর মিছিল, মৃতদেহের স্তূপ! হাড়হিম ধ্বংসের বিভীষিকা...

আরও পড়ুন: Digha Jagannath Temple: দীঘার জগন্নাথমন্দিরে কারা প্রবেশ করতে পারবেন, কারা পারবেন না? জেনে নিন যুগান্তকারী সিদ্ধান্ত...

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এবার দেশে জনগণনার সঙ্গেই হবে জাতিগণনাও। যদিও সেই তথ্য আলাদাভাবে প্রকাশিত হবে না। জনগণনার সঙ্গেই প্রকাশিত হবে জাতিগণনার তথ্য। এর সহজ অর্থ, এবার জনগণনার তথ্যের সঙ্গেই জানা যবে, দেশে কোন জাতির এবং কোন উপজাতির কতজন মানুষ রয়েছেন। 

এদিন কেন্দ্রীয় অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন আদমশুমারিতে জাতিগণনা করা হবে। একইসঙ্গে তিনি বলেন, কিছু রাজ্য ইতিমধ্যেই এই গণনা শুরু করেছে। এই সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী দেশের কংগ্রেস জমানাকে কটাক্ষ করেন। বলেন, বিহার বিধানসভা ভোটের আগে হাত-শিবির সরকারের উপর ক্রমাগত এই বিষয়ে চাপ বাড়াচ্ছিল।

ভারতে জাতিগণনা দীর্ঘদিন ধরে একটি স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয় হিসেবে থেকে গিয়েছে। ১৯৩১ সালের পর থেকে জাতীয় জনগণনায় জাতিগণনার বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। যদিও সংরক্ষণ নীতি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জাতিভিত্তিক তথ্যের প্রয়োজনীয়তার কথা বারবার বিভিন্ন সময়ে উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন অংশ জাতি গণনার পক্ষে এবং বিপক্ষে মতপ্রকাশ করে এসেছে।

অশ্বিনী বৈষ্ণব তাঁর বক্তব্যে বলেন, ২০১০ সালে সদ্য প্রয়াত ড. মনমোহন সিং বলেছিলেন, জাতি গণনার বিষয়টি মন্ত্রিসভায় বিবেচনা করা উচিত। একটি মন্ত্রীদলও গঠন করা হয়েছিল, কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। এটা উল্লেখ করেই তাঁর দাবি, বিজেপি সরকার এই বিষয়ে সাহসী পদক্ষেপ করল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.