Delhi Iron Dome: ইজরায়েলের মতো এবার দিল্লিতে 'আয়রন ডোম', কীভাবে কাজ করবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

Delhi Iron Dome: আমেরিকার কাছ থেকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার ব্যাপারে কথাবার্তা বলছিল ভারত। আমেরিকার রাজধানীএই মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বারাই সুরক্ষিত থাকে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Dec 10, 2025, 01:07 PM IST
Delhi Iron Dome: ইজরায়েলের মতো এবার দিল্লিতে 'আয়রন ডোম', কীভাবে কাজ করবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি ও দিল্লি এনসিআরকে আকাশ হামলা থেকে বাঁচাতে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে ইন্ট্রিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন্স সিস্টেম(IADWS)। মূল ড্রোন হামলা থেকে রাজধানীকে বাঁচাতেই এই ব্যবস্থা। অপারেশন সিঁদুরের সময় একের পর ড্রোন হামলা করেছিল পাকিস্তান। অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেই হামলা প্রতিহত করেছিল ভারত। তার পরেও রাজধানীর জন্য নেওয়া হচ্ছে এই সাবধানতা। এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্যুইক রিঅ্য়াকশন সার্ফেস টু এয়ার মিসাইল ও ভেরি শর্ট রেঞ্জএয়ার ডিফেন্স সিস্টেমে যুক্ত থাকবে। 

Add Zee News as a Preferred Source

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সংবাদ মাধ্যমের খবর এই এয়ার ডিফেন্স সিস্টেমটি চালনা করবে ভারতীয় বায়ুসেনা। উন্নত ড্রোন ও দ্রুতগামী বিমানের হাতে থেকে রাজধানীর রাজনৈতিক ও কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সব স্থাপনা রক্ষা করবে। 

উল্লেখ্য়, আমেরিকার কাছ থেকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার ব্যাপারে কথাবার্তা বলছিল ভারত। আমেরিকার রাজধানীএই মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বারাই সুরক্ষিত থাকে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওই কথাবার্তা আপাতত থমকে রয়েছে কারণ ওই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বিপুল দাম চাইছিল আমেরিকা। তার পরই বিদেশি নির্ভরতা কাটিয়ে উঠে ভারত নিজের প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে চাইছে। 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দিল্লির উপরে তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেমে থাকবে ৩টি স্তর। একেবারে ভেতরের স্তরে থাকবে ৬ কিলোমিটার উচ্চতার উড়তে থাকা ড্রোন ও কপ্টার ধ্বংস করার মতো পরিকাঠামো। দিল্লি আয়রন ডোমের মাঝের স্তরে থাকছে এমন এক ব্যবস্থা যা ফাইটার জেট, ক্রুইস মিসাইল ও আনম্যানড ভেহিকেলস ৩০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধ্বংস করতে পারবে। একটি সেন্সরের সাহায্য়ে দুটি স্তরের সমন্বয় বজায় থাকবে। 

গোটা ব্যবস্থাটাই দেখাশোনা করছে ডিআরডিও। সংস্থার এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, এরকম জটিল এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য জটিল পরিকাঠামোর প্রয়োজন। উল্লেখ্য, ডিআরডিও ইতিমধ্য়েই তৈরি করেছে কারসাম ও মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল। পাশাপাশি স্যাম-এর উপরে কাজ করছে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে  ভারত এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চেষ্টা করছে।

আরও পড়ুন-ফের ঘূর্ণাবর্ত! আগামী ৯ দিন রাজ্যে চলবে...

আরও পড়ুন-জাতীয় সড়কে স্লিপার বাসকে মুখোমুখি মারল দুরন্ত গতির ট্রাক, ঘটনাস্থলেই মৃত ৩, আহত বহু...

অপারেশন সিঁদুরের সময় ভালো কাজ করেছিল 'আকাশতীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম'। এর প্রশ্ংসা করেছিলেন খোদ নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তান থেকে আসা শত শত ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেটকে ধ্বংস করেছিল এই এয়ার ডিফেন্স সিস্টেম। এর জন্য আকাশতরীকে "ভারতের আয়রন ডোম"-ও বলা হয়। আকাশতীর হল ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এবং এআই-চালিত আকাশ  প্রতিরক্ষা ব্যবস্থা। যৌথভাবে এটি তৈরি করেছে ডিআরডিও, ইসরো এবং ভেল।

কী কাজ করে আকাশতরী

নিচু আকাশে নজরদারি
মাটিতে মোতায়েন করা বিমান প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করা
রেডার, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থাকে একটি একক নেটওয়ার্কে একত্রিত করা
আকাশপথে আসা হুমকিগুলি রিয়েল টাইমে শনাক্ত করা, তাদের গতিপথ অনুসরণ করে সেগুলিকে ধ্বংস করা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.