Lakshadweep: আস্ত এই দ্বীপটি অধিগ্রহণ করছে মোদী সরকার, পেছনে রয়েছে এই গুরুতর কারণ..

Lakshadweep: বর্তমানে ওই দ্বীপে রয়েছে ১০৫টি পরিবার। তাদের অনেকেই অধিগ্রহণের প্রতিবাদ করেছেন বলে সংবাদমাধ্যমের খবর

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 20, 2025, 04:06 PM IST
Lakshadweep: আস্ত এই দ্বীপটি অধিগ্রহণ করছে মোদী সরকার, পেছনে রয়েছে এই গুরুতর কারণ..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে লক্ষদ্বীপের বিটরা দ্বীপ অধিগ্রহণ করছে কেন্দ্র। এনিয়ে গত সপ্তাহেই নোটিস দেওয়া হয়েছে। তবে এর তীব্র প্রতিবাদ করেছেন লক্ষদ্বীপের সাংসদ হামদুল্লাহ সঈদ। ওই দ্বীপের বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, এনিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই তিনি লড়বেন।

Add Zee News as a Preferred Source

বর্তমানে ওই দ্বীপে রয়েছে ১০৫টি পরিবার। তাদের অনেকেই অধিগ্রহণের প্রতিবাদ করেছেন বলে সংবাদমাধ্যমের খবর। ওই দ্বীপটিকে প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এমনটাই দাবি হামদুল্লার।

ভূ-রাজনৈতিক কারণে ওই দ্বীপের গুরুত্ব খুবই বেশি বলে মনে করা হচ্ছে। ২০১৩ সালের ওই জমি অধিগ্রহণ আইন অনুযায়ী ওই দ্বীপ অধিগ্রহণ করা হচ্ছে। এনিয়ে ওই দ্বীপের কালেক্টর শিভম চন্দ্র সংবাদমাধ্য়মে জানিয়েছেন, জমি অধিগ্রহণের আগে সবার সঙ্গে কথা বলা হবে। আগামী ২ মাসের মধ্যে ওই অধিগ্রহণ প্রক্তিয়া শেষ হবে।

আরও পড়ুন-সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস! ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট...

আরও পড়ুন- চিনের 'ওয়াটার বম্ব'! তিব্বতে ব্রহ্মপুত্রের উপর দানব বাঁধ, সিঁদুরে মেঘ দেখছে ভারত

সাংসদ হামদুল্লাহ সঈদের দাবি ওই দ্বীপের জনজাতিকে বাস্তুচ্য়ুত করাই অধিগ্রহণের লক্ষ্য। এক বিবৃতিতে  হামদুল্লাহ বলেছেন, লক্ষদ্বীপের বিটরা  অত্যন্ত ছোট্ট একটি দ্বীপ। খুব কম লোকের বাসবাস। প্রতিরক্ষার প্রয়োজনে এই দ্বীপের অধিগ্রহণের প্রতিবাদ করা হবে। প্রতিরক্ষার কারণে ইতিমধ্যেই একাধিক দ্বীপে জায়গা নেওয়া হয়েছে। এখন বিটরার ওই ছোট্ট জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া অন্যায়।

ছোট্ট ওই দ্বীপের মানুষের সঙ্গে কথা না বলে তা অধিগ্রহণ করা হচ্ছে কীভাবে, প্রশ্ন তুলেছেন হামদুল্লাহ। তাঁর আরও দাবি, বর্তমানে ওই দ্বীপে কোনও পঞ্চায়েত নেই। তাহলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা উচিত। একতরফাভাবে এভাবে জমি অধিগ্রহণ সাধারণ মানুষের অধিকারের পরিপন্থী। বিষয়টি বাদল অধিবেশনে তোলা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.