Indigo Flight Cancelled: পরিষেবা 'কমপ্লিট শাটডাউনে'র পথে ইন্ডিগো? চূড়ান্ত বিপর্যয়ে সুপ্রিম দ্বারস্থ ভুক্তভোগীরা...

Indigo chaos and opportunistic pricing: যাত্রী হয়রানি অব্যাহত দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, কলকাতা বিমানবন্দরে। আজও কলকাতায় ইন্ডিগোর ৪১টি বিমান বাতিল করা হয়েছে। ৬ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ১২ গুণ বেশি দামে! ওয়ান-স্টপ ইকোনমি-ক্লাস কলকাতা থেকে মুম্বইয়ের বিমানের টিকিটের দাম দেখাচ্ছে ৯০,০০০ টাকা।

সুদেষ্ণা পাল | Updated By: Dec 6, 2025, 03:27 PM IST
Indigo Flight Cancelled: পরিষেবা 'কমপ্লিট শাটডাউনে'র পথে ইন্ডিগো? চূড়ান্ত বিপর্যয়ে সুপ্রিম দ্বারস্থ ভুক্তভোগীরা...
নিজস্ব ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চূড়ান্ত বিপর্যয় ইন্ডিগোতে (Indigo Chaos)। একের পর এক বিমান বাতিল (Indigo Flight Cancelled)। স্তব্ধ পরিষেবা। চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। তার উপর চলছে সুযোগ বুঝে দাঁও মারার পালা! অন্যান্য উড়ান সংস্থার টিকিটের দাম আকাশ ছুঁয়েছে (Opportunistic pricing)। ৬ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ১২ গুণ বেশি দামে! অনেকের মনেই প্রশ্ন, পরিষেবা কি বন্ধ করে দেবে ইন্ডিগো? কারণ, শনিবার পঞ্চম দিনেও বাতিল বিমান। যদিও ইন্ডিগোর তরফে দাবি, পরিষেবা 'ধীরে ধীরে' শুরু হচ্ছে। ১০ থেকে ১৫ ডিসেম্বের মধ্যে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে। তবে ইন্ডিগোর বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা (Indigo Crisis in Supreme Court)

Add Zee News as a Preferred Source

আজও বাতিল ফ্লাইট

বৃহস্পতিবার ৫৫০ টিরও বেশি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয় (Indigo Flight Cancelled)। এরপর শুক্রবার ১,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়। শনিবারও কার্যত একই ছবি। শনিবার পঞ্চম দিনেও সারা দেশে বাতিল ইন্ডিগোর একাধিক ফ্লাইট। যাত্রী হয়রানি অব্যাহত দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, কলকাতা বিমানবন্দরে। আজও কলকাতায় ইন্ডিগোর ৪১টি বিমান বাতিল করা হয়েছে। ২০টি কলকাতা থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রে ও ২১টি কলকাতায় আসার ক্ষেত্রে বাতিল করা হয়েছে। বিদেশ থেকে বহু যাত্রী আসার পর কানেক্টিং ফ্লাইট বাতিলের জেরে চূড়ান্ত দুর্ভাগের মুখে পড়ছেন (Indigo Chaos)। গত তিন দিনের মতো আজও ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা।

১২ গুণ টিকিটের দাম!

আর এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে সুযোগ বুঝে টিকিটের দাম বাড়ানোর পালা (Opportunistic pricing)দিল্লি, মুম্বই, কলকাতা এবং বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলিতে যাতায়াতের ক্ষেত্রে বিমান ভাড়া (Domestic Flight Fare) তিন থেকে চারগুণ বেড়েছেউদাহরণস্বরূপ, দিল্লি-মুম্বই নন-স্টপ ফ্লাইটের টিকিটের দাম ৬৫,৪৬০ টাকায় পৌঁছেছে। ওয়ান-স্টপ ফ্লাইটের টিকিটের দাম ৩৮,৩৭৬ টাকা থেকে ৪৮,৯৭২ টাকার মধ্যে। ৬ ডিসেম্বরের ওয়ান-স্টপ ইকোনমি-ক্লাস কলকাতা থেকে মুম্বইয়ের বিমানের টিকিটের দাম দেখাচ্ছে ৯০,০০০ টাকা। বেঙ্গালুরু-নয়াদিল্লির টিকিটের দামও ৮৮,০০০ টাকায় পৌঁছেছে। যদিও বিভিন্ন উড়ান সংস্থা এভাবে আকাশছোঁয়া টিকিটের দাম বাড়ানোয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সতর্ক করেছে যে নির্ধারিত নিয়মের বাইরে মাত্রাতিরিক্ত ভাড়ার মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টে আবেদন

বিমান পরিষেবায় সংকট কমাতে দক্ষিণ-পূর্ব রেল অতিরিক্ত ট্রেন পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের ক্ষতির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদনও দাখিল করা হয়েছে (Indigo Crisis in Supreme Court)। আবেদনে আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করার, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং ডিজিসিএকে (DGCA) রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশিতাৎক্ষণিক শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনেরও আহ্বান জানানো হয়েছে

ক্ষমাপ্রার্থী ইন্ডিগোর সিইও

এই বিপর্যয়ের দরুণ ইন্ডিগোর সিইও পিটার এলবার্স যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আশ্বাস দিয়েছেন, ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে। ডিজিসিএ এই বিঘ্নের জন্য ইন্ডিগোর পাইলটদের নতুন ডিউটি-আওয়ার নিয়মের (Pilot Duty Hour Rule) বাস্তবায়নে ভুল ও পরিকল্পনার ফাঁককে দায়ী করেছে। ওদিকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু এই বিশৃঙ্খলার জন্য ইন্ডিগোর দুর্বল ক্রু ব্যবস্থাপনা এবং ডিজিসিএ-র নতুন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL) নিয়মকে দায়ী করেছেন। মন্ত্রী আরও জানিয়েছেন, এই বিশৃঙ্খলার কারণে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে কিছু নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা থেকে সাময়িক মুক্তি দিয়েছে

আরও পড়ুন, Humayun Kabir Babri Masjid: '৩৩ বছরের ক্ষতে সামান্য প্রলেপ, বাবরি মসজিদ হবেই, এক শিল্পপতি দিচ্ছেন ৮০ কোটি', শিলান্যাস মঞ্চ থেকে ঘোষণা হুমায়ুন কবীরের...

আরও পড়ুন, Income Tax: যে ১০ লেনেদেনে সামান্য 'ভুলে' আপনার দরজায় কড়া নাড়তে পারে আয়কর, ধরাতে পারে নোটিস...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.