)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোটেলে উদ্ধার কুড়ির তরুণীর ঝুলন্ত দেহ। কিছুক্ষণ পরই তরুণীর প্রেমিকেরও দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। ঘটনাটি চেন্নাইয়ের।
পুলিস সূত্রে জানা যায়, আন্না নগর পশ্চিমে নাদুভাঙ্করাইয়ের তৃষা এবং তিরুভাল্লুর জেলার রবিন সম্পর্কে ছিলেন। তাঁরা দুজন একটি পোশাকের দোকানে কাজ করতেন এবং সেখান থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। গত চার ধরে তাঁরা চুটিয়ে প্রেম করেন। এমনকী সম্প্রতি দুজনের বাবা-মা তাঁদের সম্পর্কে সম্মত জানায় এবং বিয়ে দেবে বলে ঠিকও করা হয়।
৮ সেপ্টেম্বর, সোমবার সকালে তৃষা ও রবিন একটি হোটেলে যান। ওদিন সন্ধ্যেবেলা রবিন হোটেল থেকে বেরিয়ে যান। বেরোনোর সময় রবিন তাঁদের এক চেনা বন্ধু শ্বেতাকে ফোন করে জানান, তৃষা আত্মহত্যার হুমকি দিচ্ছে। আর এই কারণেই তিনি তাঁকে ঘরে আটকে রেখেছেন। এই বলে রবিন ফোন কেটে দেন।
অন্যদিকে, উদ্বিগ্ন বন্ধু শ্বেতা হোটেলে এসে পৌঁছান। তখন তিনি দেখতে ঘরটি ভিতর থেকে বন্ধ। তিনি এবং হোটেল কর্মীরা দরজা ভেঙে ঢুকে দেখেন, তৃষা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। হাসপাতালে নিয়ে গেলে তৃষাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।
অন্যদিকে, রবিনকে পরে তাঁর তিরুভাল্লুরের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিস জানায়, তিনিও আত্মহত্যা করেছেন। ভেপেরি ও তিরুভাল্লুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে এই যুগল চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও জানা যায়নি।
এখন প্রশ্ন উঠছে, রবিন কি তৃষাকে খুন করে সেখান থেকে পালিয়ে যান। তারপর নিজে বাড়িতে গিয়ে অনুশোচনায় পড়ে আত্মহত্যা করে নেন। নাকি দুজনে পরিকল্পনা করেই আত্মহত্যার পথ বেছে নেন?
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)