HIV positive takes revenge on God: এইচআইভি পজিটিভ হওয়া তাঁকে ভগবানের উপর বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে।২০১২ সালে এইচআইভি ভাইরাস সংক্রামিত হন ওই যুবক। এজন্য ঈশ্বরকেই দায়ী করেছেন তিনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এইচভি পজিটিভি সে! প্রায় এক দশক আগে ধরা পড়ে সে এইচআইভি পজিটিভ! আর তারপরই তার সব রাগ গিয়ে পড়ে ভগবানের উপর। এইচআইভি পজিটিভ হওয়ার বদলা নিতে প্রায় এক দশক ধরে মন্দিরে ডাকাতি করতে থাকে ৪৫ বছর বয়সী এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে।
ছত্তিশগড়ের দুর্গ এবং তার আশেপাশের এলাকার মন্দিরগুলিতে গত ১০ বছর ধরে চলছিল এই ডাকাতি। মন্দিরের লকার এবং দানবাক্স থেকে টাকা চুপিচুপি উধাও হয়ে যেত। দীর্ঘদিন ধরে পুলিস চোরকে খুঁজছিল। কিন্তু তার নাগাল পাচ্ছিল না। শেষে ৪৫ বছর বয়সী যুবককে মন্দিরে ডাকাতি-চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত একজন এইচআইভি পজিটিভ। জেরায় পুলিসের কাছে তিনি স্বীকার করেছেন যে, তিনি এইচআইভি পজিটিভ হওয়া তাঁকে ভগবানের উপর বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। ২০১২ সালে একটি হামলার ঘটনায় তিনি জেলে যান। তখনই এইচআইভি ভাইরাস সংক্রামিত হন তিনি। এজন্য ঈশ্বরকেই দায়ী করেছেন তিনি।
তাই ভগবানের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তিনি মন্দির লুঠ করতে শুরু করেন। তিনি দানবাক্স থেকে নগদ চুরি করতে থাকেন। যদিও অলংকার নিতেন না। সিসিটিভি ফুটেজ এড়াতে তিনি প্রতিটি চুরির আগে এবং পরে পোশাক পরিবর্তন করতেন। সবসময় তাঁর জুপিটার স্কুটারটি অপরাধস্থল থেকে দূরে রাখতেন। নেভাই, সুপেলা, পদ্মনাভপুর, ভিলাই ভাট্টি এবং ভিলাই নগর সহ কমপক্ষে ১০টি মন্দিরে চুরি করার কথা স্বীকার করেছেন তিনি। পুলিস মনে করছে, সংখ্যাটা এর বেশিও হতে পারে।
গত ২৩-২৪ অগাস্ট রাতে দুর্গের উপকণ্ঠে অবস্থিত একটি জৈন মন্দিরেও চুরির ঘটনা ঘটে। তখনই অভিযুক্তের নাগাল পায় পুলিস। পরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে চুরি যাওয়া ১,২৮২ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের স্কুটার। অত্যন্ত পরিকল্পনা করেই চুরি করতেন অভিযুক্ত। প্রথমে মন্দিরগুলিতে নজরদারি চালাতেন। পরের দিন স্কুটার নিয়ে এসে দূরে পার্ক করে রাখতেন। তারপর কাপড় বদলে ভিতরে ঢুকতেন। চুরি করার পর, পিছনের গলি দিয়ে পালিয়ে যেতেন। আবার পোশাক পরিবর্তন করে বাড়ি ফিরে আসতেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)