)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরফ কিছুটা গলল। ভারতে এবার টানেল বোরিং মেসিন, সার ও দুস্প্রাপ্য খনিজ রফতানি করবে চিন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এমনটাই আশ্বাস দিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। রাজনৈতিক মহলের ধারনা ২০২২ সালে লাদাখের গালওয়ানে ভারত ও চিনা সেনার সঙ্গে যে সংঘর্ষে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছিল তা অনেকটাই কমতে চলেছে।
গতমাসেই চিন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখানে বৈঠকে তিনি এনপিকে, ডিএপি সার, টিবিএম ও রেয়ার আর্থ মেটরিয়াল রফতানি বন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গালওয়ান কাণ্ডের পর ওই তিনটি জিনিসের রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল চিন। ভারতের সেই উদ্বেগের কথা মাথায় রেখে ওই তিনটি জিনিসের উপর থেকে রফতানি নিষেধাজ্ঞা সরিয়ে নিল বেইজিং।
ভারত-পাক সম্পর্ক খুব একটা মসৃণ নয়। লাদাখে দুদেশের সীমানা নিয়ে সংঘাত, পাকিস্তানকে বারাবর সমর্থন করে যাওয়াকে কেন্দ্র করে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক সংঘাতপূর্ণ। তবে এনিয়ে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
চিনের সার রফতানি ফের শুরু করার বিষয়টি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ ভারতের প্রয়োজনীয় ওই দুটি সারের ৩০ শতাংশই আসে চিন থেকে। পাশাপাশি অটোমোবাইল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মেটাল ও টিবিএম ভারতের শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ চিন থেকে আমদানি কম থাকায় দাম বাড়ছিল সারের। এবার তা কমবে বলেই আশা করা যায়। পাশাপাশি ভারতে যেভাবে রেল লাইন ও সড়ত তৈরি করতে টানেল বোরিং মেশিনের ব্যবহার বাড়ছে তাতে চিনের ওই সিদ্ধান্তে ওই দুটি ক্ষেত্রে কাজের গতি অনেকটাই বাড়িয়ে দেবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)