)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল করিডরে বাকিরা হাঁটছে। আচমকাই চতুর্থ শ্রেণির ছাত্রী বারান্দার রেলিংয়ে উঠে পড়ল। তারপর ঝাঁপ দিয়ে দিল। হকচকিয়ে উঠল গোটা স্কুল। সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠতে বাধ্য।
ঘটনাটি জয়পুরের এক প্রাইভেট স্কুলের। গত শনিবার দুপুরবেলা নয় বছরের ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে পুলিসের ধারণা। পুলিস জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই ছাত্রী রেলিংয়ে ওঠে, তারপর লাফ দিয়ে দেয়। ওই জায়গায় অন্যান্যরা স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিল। স্কুলের চারতলা থেকে ঝাঁপ দেয় বাচ্চাটি।
— Krishan (@krishan239088h) November 2, 2025
পুলিসের প্রাথমিক ধারণা যে, ঘটনাটি আত্মহত্যা। কিন্তু আসল কারণ এখনও জানা যায়নি।
ঝাঁপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করে। মৃত ছাত্রীর নাম আমাইরা, নীরজা মোদী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। গোটা ঘটনার সবথেকে তাজ্জব করা বিষয় হল, পুলিস যখন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা দেখতে পান যে মেয়েটি যেখানে পড়েছিল সেখানে সেই জায়গাটি পরিষ্কার করা হয়েছে, রক্তের কোনও চিহ্ন মাত্র নেই।
অন্যদিকে, আমাইরার বাবা-মা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁরা স্কুলের শিক্ষক ও কর্মীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন। স্কুলের ভিতর কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নীরজা স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল প্রশাসন সঠিকভাবে কোনো যোগাযোগ করেনি, এমনকি প্রধান শিক্ষকের ফোন নম্বর দেওয়ার জন্যও এগিয়ে আসেনি। জেলা শিক্ষা কর্মকর্তা রাম নিওয়াস শর্মা বলেছেন, 'তারা পুরোপুরি শিক্ষা বিভাগকে উপেক্ষা করেছে। প্রধান শিক্ষক ইন্দু দাভের প্রতিনিধিও আমাদের ফোন ধরেননি।'
আমাইরা ছিল তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর মা একটি ব্যাংকে কাজ করেন, আর বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাঁরা মানসারোবর থানার আওতাধীন এসএফএস এলাকার বাসিন্দা। ঘটনাটির প্রায় ছয় ঘণ্টা পর, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁরা এফআইআর দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (SHO) জানিয়েছেন, আমাইরার মৃত্যুর সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)