জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিশপ্ত বিমান ভেঙে পড়ার সপ্তাহখানেকের মধ্যে সামনে এল নয়া তথ্য। বিশেষজ্ঞরা এখন এই দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। তার মধ্যেই জানা গেল, ড্রিমলাইনের (Boeing 787-8 Dreamliner) ডানদিকের ইঞ্জিন মাত্র তিনমাস আগেই সারানো হয়েছিল। আর বাঁ দিকের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং হয়েছে ২০২৩–এ। এই বিমানে যান্ত্রিক ত্রুটির কোনও ইতিহাস নেই বলেও জানানো হয়েছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন,Air India Crash: কো-পাইলটের ভুলেই ২৪১ প্রাণহানি? হুড়মুড়িয়ে ভেঙে পড়ে AI 171? আমদাবাদ বিমান দুর্ঘটনায় বিস্ফোরক তত্ত্ব...
সাক্ষাৎকারে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন যে বিমানটিতে কোনও সমস্যা হয়নি। ডান ইঞ্জিনটি ২০২৫ সালের মার্চ মাসে ইনস্টল করা হয়েছিল। বাম ইঞ্জিনটি ২০২৩ সালে সার্ভিস করা হয়েছিল। উভয় ইঞ্জিনের রেকর্ডই নিখুঁত ছিল, কোনও সতর্কতা বা সমস্যার চিহ্ন ছিল না। 'বিমানের লগ বুকে কোনও রেড সিগন্যাল নেই। দু’টো ইঞ্জিনই ভালো কাজ করছিল।'
তিনি আরও বলেন যে এই দুর্ঘটনা এতটাই বেদনাদায়ক যে তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। টাটা গ্রুপ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে, এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তাঁর তরফে। শুধু নির্দিষ্ট ওই বিমানটিই নয়, এয়ার ইন্ডিয়ার হাতে থাকা ৩২টি ড্রিমলাইনারের পক্ষেই সওয়াল করতে দেখা গিয়েছে সংস্থার চেয়ারম্যানকে।
২০২৫ সালের ১২ জুন, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ফ্লাইট এআই-১৭১, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু উড়ানের মাত্র ৩৬ সেকেন্ড পরেই বিমানটি একটি মেডিকেল কলেজ হোস্টেলের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্য-সহ ২৭০ জনেরও বেশি লোক নিহত হয়।
আরও পড়ুন, Pune Car Accident: ভ্যান থেকে নামানো হচ্ছিল ফ্রিজ, পেছন থেকে প্রবল গতিতে মারল গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৮
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)