CRPF Constable Sacked: পাকিস্তানি স্ত্রীর কথা লুকিয়েছিলেন, CRPF জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ...

CRPF Constable Sacked: সিআরপিএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, একজন পাকিস্তানি নাগরিককে বিয়ের বিষয়টি লুকিয়ে রাখা ও ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তাকে রাখার চেষ্টার জন্য মুনীর আহমেদকে বরখাস্ত করা হল

Updated By: May 3, 2025, 10:43 PM IST
CRPF Constable Sacked: পাকিস্তানি স্ত্রীর কথা লুকিয়েছিলেন, CRPF জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক তরুণীকে বিয়ে করেছিলেন সিআরপিএফ জওয়ান মুনীর আহমেদ। সেই মুনীরকে বরখাস্ত করল সেন্ট্রাল রিজার্ভ ফোর্স। কারণ হিসেবে দেখানো হয়েছে, একজন পাক নাগরিককে বিয়ে করার বিষয়টি তিনি লুকিয়েছিলেন।

Add Zee News as a Preferred Source

পহেলগাঁও হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেয় কেন্দ্র। সেইসব পদক্ষেপের মধ্যে রয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, পাক নাগরিকদের ভিসা বাতিল ও তাদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ। সেই নির্দেশিকার জালে জড়িয়ে পড়েন মুনীর আহমেদের স্ত্রী মিনাল খান। তিনি আসলে পাক নাগরিক। সম্প্রতি তিনি ভিসা পেয়ে স্বামীর কাছে এসেছিলেন। দেশ ছাড়ার আদেশ পেয়ে তিনিও ভারত ছেড়ে যাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত আদালতের রায়ে তার দেশ ছাড়া আটকে যায়। কিন্তু এবার চাকরি গেল তার স্বামীর।

সিআরপিএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, একজন পাকিস্তানি নাগরিককে বিয়ের বিষয়টি লুকিয়ে রাখা ও ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তাকে রাখার চেষ্টার জন্য মুনীর আহমেদকে বরখাস্ত করা হল। মুনীরের আচরণ কার চাকরির শর্তের পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক।

আরও পড়ুন-গোচারণের মাঠ থেকে সোজা একেবারে IPS-এর চেয়ারে! এক পশুপালক তরুণের অবিশ্বাস্য উড়ান...

আরও পড়ুন-কোন পথে পহেলগাঁওয়ে এসেছিল হামলাকারীরা, কে তাদের পথ চিনিয়েছিল, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

গত ২৯ এপ্রিল ভারত ছেড়ে চলে যাচ্ছিলেন মুনীর আহমেদের স্ত্রী মিনাল খান। শেষপর্যন্ত আদালত মিনালকে ১০ দিন ভারতে থাকার অনুমতি দেয়। সিআরপিএফ  সূত্রে খবর, জম্মুর বাসিন্দা মুনীর আহমেদ সিআরপিএফে যোগ দেন ২০১৭ সালে। একসময় তিনি ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন তিনি এক পাক নাগরিককে বিয়ে করতে চান। কিন্তু সেই নির্দেশের আগেই তিনি বিয়ে করে বসেন। গত বছর ২৪ মে তিনি ভিডিয়ো কলের মাধ্যমে বিয়ে করেন মিনালকে। তার এক বছর পরেই এই বিপত্তি। মিনাল টুরিস্ট ভিসায় ভারতে আসেন এবং মুনীরের সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু তাঁর সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায় গত ২২ মার্চ। তার পরেই তিনি ভারতে থাকছিলেন।

উল্লেখ্য, এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রের ভিসা বাতিলের পর ৭৮৬ জন পাক নাগরিক ভারত ছেড়ে গিয়েছেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.