Cyclone Senyar after Shakti and Mantha: জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ! 'শক্তি' আর 'মন্থা'র জোড়া ফলার পরেই আসবে শক্তিশালী 'সেনিয়ার'...

Cyclone Senyar: ঝড় না হলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিকার বলছেন আগামী ২৭ তারিখ একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিন একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হবে সারা সপ্তাহ জুড়েই। বিভিন্ন ওয়েদার মডেল অনুযায়ী জোড়া ঝড়ের আশঙ্কা ক্রমশ বাড়ছে। গত কয়েকদিন ধরে দেশজুড়ে দুর্ভোগ চলছে। বৃষ্টি দুর্ভোগ বাড়ার কথা রয়েছে বাংলাতেও। আগামী কয়েক দিন কলকাতা সহ রাজ্যের প্রতিটি জায়গাতেই প্রবল ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

নবনীতা সরকার | Reported By: নবনীতা সরকার | Updated By: May 25, 2025, 05:34 PM IST
Cyclone Senyar after Shakti and Mantha: জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ! 'শক্তি' আর 'মন্থা'র জোড়া ফলার পরেই আসবে শক্তিশালী 'সেনিয়ার'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

দীর্ঘদিন পর অশনি সংকেত দেশের আকাশে। দেশের দুই প্রান্তে ঘুর্নাবর্তের দুই জোড়া ফলা শক্তি এবং মান্থা। দুই সাগরের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। আরব সাগরে শক্তি বঙ্গোপসাগরে মান্থা। অসম্ভবের এখনো নিশ্চিত না করলেও বিভিন্ন আন্তর্জাতিক মডেল থেকে এই শঙ্কা করা হচ্ছে। পহেলগাঁও হামলার পর ভারতের রাজনৈতিক আকাশ যখন অনেকটাই কালো মেঘে ঢাকা ছিল, অপারেশন সিঁদুরের ফলায় সেই মেঘ কাটানো গেছিল কিছুটা। কিন্তু প্রকৃতিকে জয় করার ক্ষমতা মানুষের এখনও হয়নি। তাই ১২ বছর আগের এক প্রাকৃতিক দুর্যোগের স্মৃতি উসকে দিচ্ছে এবারের শক্তি এবং মন্থার জোড়া ফলার পূর্বাভাস।

Add Zee News as a Preferred Source

ভারত ও সংলগ্ন দেশগুলির উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর নামকরণ উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের বিধি অনুযায়ী হয়ে আসছে। এই বিধি অনুযায়ী বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে সংঘটিত ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়। ২০২০ সালে এই অঞ্চলের মোট ১৩টি দেশ থেকে ১৩টি নামসহ মোট ১৬৯টি নাম সামনের বছরগুলোর জন্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: Cyclone Shakti Update: নেতারা ব্যস্ত গদি সামলাতে! 'শক্তি' আসছে, বুক কাঁপছে বাংলাদেশের...

নামকরণের পদ্ধতি অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ছেলে বা মেয়ের নামে হলেও এই নামগুলোর কোনোটিই নির্দিষ্ট কোনো ব্যক্তির নামকে উদ্দেশ্য করে করা হয় না। এখানে নাম নির্ধারণের সময় যে বিষয়গুলো বিবেচনায় আনা হয়, সেগুলো হচ্ছে- দ্রুত যোগাযোগের সুবিধার্ধে নামে অক্ষরের সংখ্যা কম হতে হবে, উচ্চারণে সহজ হওয়া দরকার, নির্দিষ্ট অঞ্চলে সুপরিচিত হতে হবে, একই নাম একাধিক অঞ্চলে ব্যবহার করা যাবে না।

সে বছর একই রকম দুর্যোগময় অভিজ্ঞতা হয়েছিল দেশবাসীর, ঝড় আসেনি কিন্তু যা হয়েছিল, তাতে শিউরে উঠেছিল গোটা দেশ। আর সেই জোড়া ফলাই ফিরিয়ে আনছে এক যুগ আগের ভয়ংকর স্মৃতি। ২০১২ সালে মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছিল উত্তরাখন্ডে, তাতে ভেসে গিয়েছিল কেদার বদ্রিসহ পুরো উত্তরাখন্ড। এরকম কোন সম্ভাবনার কথা এখনই বলছেন আবহবিদরা যে পরিস্থিতির উপর নজর রাখছেন সর্বদা।

আরও পড়ুন: Jalpaiguri Crime: পরনারীর সঙ্গে শরীরী প্রেমে স্বামী! প্রতিবাদ করতেই স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে...

ঝড় না হলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিকার বলছেন আগামী ২৭ তারিখ একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিন একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হবে সারা সপ্তাহ জুড়েই। বিভিন্ন ওয়েদার মডেল অনুযায়ী জোড়া ঝড়ের আশঙ্কা ক্রমশ বাড়ছে। গত কয়েকদিন ধরে দেশজুড়ে দুর্ভোগ চলছে। বৃষ্টি দুর্ভোগ বাড়ার কথা রয়েছে বাংলাতেও। আগামী কয়েক দিন কলকাতা সহ রাজ্যের প্রতিটি জায়গাতেই প্রবল ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

২৭ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। বৃহস্পতিবার এর মধ্যে শক্তি বাড়াবে নিম্নচাপ। সমুদ্র মন্থন থেকে মন্থন নামের উৎপত্তি। তাই আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ, ঘূর্ণিঝড়এ পরিণত হলে, নাম হবে মন্থা। নাম থাইল্যান্ডের দেওয়া। তবে মনটা মৌসুমী বায়ুকে তোরা নিহত করে সমুদ্রের শক্তি হারাতে পারে। আরব সাগরে শক্তির নাম দিয়েছে শ্রীলংকা। শক্তির সম্ভাব্য ল্যান ফল হতে পারে গুজরাটের কচ্ছব বা পাকিস্তানের করাচি। প্রবেশ করতে পারি শক্তি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.