দলিত গবেষকের আত্মহত্যার জেরে আজও বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ, যাচ্ছেন রাহুল গান্ধী
গবেষক ছাত্র ভারমুলা রোহিতের আত্মহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ। সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলছে অবস্থান বিক্ষোভ। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দত্তাত্রেয়র বাড়ির বাইরে প্রতিবাদ জানাচ্ছেন তেলেঙ্গানার জাগ্রুতি যুব মোর্চার সদস্যরা। বিক্ষোভের আঁচ লেগেছে পুনের FTII-তেও। একদিনের প্রতীকী অনশন পালনের সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা। এদিকে, আজ হায়দরাবাদ ইউনিভার্সিটি যাচ্ছেন রাহুল গান্ধী।
Updated By: Jan 19, 2016, 11:17 AM IST