Haryana Horror: মেলায় শূন্য থেকে ভেঙে আছড়ে পড়ল 'সুনামি'! রক্তারক্তি কাণ্ড, সঙ্গে সঙ্গে মারা গেলেন...

Haryana Horror: আনন্দ মুহূর্তে বিষাদ! হরিয়ানার ফরিদাবাদে বিখ্যাত সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মেলার অন্যতম জনপ্রিয় রাইড হল'সুনামি'। আসলে এক ধরনের নাগরদোলা। সেখানেই ঘটল বিপত্তি!

সৌমিত্র সেন | Updated By: Feb 8, 2026, 09:04 PM IST
Haryana Horror: মেলায় শূন্য থেকে ভেঙে আছড়ে পড়ল 'সুনামি'! রক্তারক্তি কাণ্ড, সঙ্গে সঙ্গে মারা গেলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানায় ভয়ংকর কাণ্ড! হরিয়ানার ফরিদাবাদের সুরজকুন্ড মেলায় (Surajkund Mela) মাঝ আকাশে ছিঁড়ে পড়ল 'সুনামি রাইড' (Tsunami Ride), পুলিস কর্মকর্তার মৃত্যু ঘটল, আহত হলেন বহু। হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Mahashivratri 2026: ৩০০ বছর পরে মহাশিবরাত্রিতে মহাজাগতিক ঘটনা! ৮ বিরল যোগ বিপুল সৌভাগ্য বয়ে আনবে এই রাশিদের জন্য...

ফরিদাবাদে

হরিয়ানার ফরিদাবাদে আয়োজিত বিখ্যাত সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় শনিবার সন্ধ্যায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মেলার অন্যতম জনপ্রিয় রাইড হল'সুনামি' (Tsunami Ride)। রাইডটি আসলে এক ধরনের নাগরদোলা। সেটি মাঝ আকাশে  হঠাৎই ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজে এগিয়ে আসা এক পুলিস পরিদর্শক (ইনস্পেক্টর) মারা গিয়েছেন। অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: Aircraft Crashes: ভয়ংকর বিমান দুর্ঘটনা! ভেঙে তিন টুকরো হল উড়ান! 'ইজেক্ট' করে যাঁরা বেরলেন, তাঁরা...

ভেঙে পড়ল 'সুনামি' 

শনিবার সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ মেলা প্রাঙ্গণে 'সুনামি' নামের একটি বড় নাগরদোলা রাইড চলার সময় হঠাৎ ভেঙে পড়ে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

অবসরের মুখে মৃত্যু

এই ঘটনায় এক পুলিস কর্তা মারা গিয়েছেন। নিহত পুলিস কর্মকর্তার নাম জগদীশ প্রসাদ। তিনি পালওয়াল পুলিসের ইনস্পেক্টর ছিলেন। মেলায় ডিউটিতে ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, রাইডটি যখন কাত হয়ে ভেঙে পড়ছিল, তখন তিনি অন্য দর্শনার্থীদের জীবন বাঁচাতে এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ছুটে যান। সেই সময় রাইডটির একটি ভারী অংশ তাঁর উপর ভেঙে পড়ে। মাথায় ও মুখে ভয়ংকর আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী মার্চেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: 8th Pay Commission: অষ্টম পে কমিশনে এবার সত্যিই বিগ ব্যাপার! বিশাল বেতনবৃদ্ধির সুখবরকে মান্যতা দিয়েই খুলে গেল...

১৩ জন আহত

এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। তবে এই ঘটনার পরই মেলা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা ম্যাজিস্ট্রেট এবং ঊর্ধ্বতন পুলিস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নাগরদোলার মালিক বা অপারেটরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এর মাত্র এক ঘণ্টা আগে মেলার একটি প্রবেশদ্বার ভেঙে পড়ে একজন শিশু-সহ দু'জন আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.