Delhi Assembly Election 2025: ১৮টি ক্ষেত্রে নির্বাচনী সংস্কার! দিল্লিতে তলব সিইও-দের...

Delhi Assembly Election: আগামীর নির্বাচনকে বিতর্কহীন করতে ১৮টি ক্ষেত্রে নির্বাচনী সংস্কার, দিল্লিতে তলব সিইও দের। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য সরাসরি ভারতের রেজিস্ট্রার জেনারেলের দফতরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে...

রজত মণ্ডল | Updated By: May 23, 2025, 10:04 AM IST
Delhi Assembly Election 2025: ১৮টি ক্ষেত্রে নির্বাচনী সংস্কার! দিল্লিতে তলব সিইও-দের...

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: চলতি বছরের নভেম্বর থেকে দেড় বছরের মধ্যে নয়  রাজ্য ও একটি কেন্দ্রশাসিত  অঞ্চলের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনগুলোতে ডুপ্লিকেট এপিক কার্ড অথবা ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার নিয়ে নতুন করে যাতে কোনও রাজনৈতিক ইস্যু তৈরি না হয় সে ব্যাপারে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। সে কারণেই গত তিন মাসে বিভিন্ন স্তরের নির্বাচন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি মোট ১৮ টি ক্ষেত্রে নির্বাচনী সংস্কারে পদক্ষেপ করেছে কমিশন। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Breaking News LIVE Update: বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের পদত্যাগের সম্ভাবনা আরও জোরালো...

শুক্র ও শনিবার ফের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে ডেকে বৈঠকে বসছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। আগামীর নির্বাচনগুলিতে নির্বাচনী সংস্কারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে বা নেওয়া হতে পারে সে সব নিয়ে সার্বিক আলোচনার পাশাপাশি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে দেশবাসীর সাংবিধানিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তা নিয়েই রূপরেখা তৈরির আলোচনা হবে এই বৈঠকে।

ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেছেন দেশজুড়ে ভোটার তালিকায় আর কোন ডুপ্লিকেট নম্বরের এপিক কার্ড নেই। ডুপ্লিকেট নম্বরের বদলে ইউনিক এপিক  নম্বর দেশজুড়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। একটি ভোটের বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার ভোট দিতে পারবেন। বহুতল আবাসন ও কলোনি গুলিতে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

আরও পড়ুন: Indian Delegation in Japan: টোকিওতে অভিষেকরা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই জাপান...

ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য সরাসরি ভারতের রেজিস্ট্রার জেনারেলের দফতরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে কমিশনের সিস্টেমকে। যে সিস্টেমে দিল্লি থেকে দেশের প্রতিটি ব্লকে ভোটার তালিকা তৈরীর কাজে যুক্ত নির্বাচনকর্মীরাও সংযুক্ত রয়েছেন। ভোটাররা যাতে সহজেই বুথ লেভেল অফিসারদের চিহ্নিত করতে পারেন সেভাবে তৈরি হয়েছে তাদের আই কার্ড এবং একইসঙ্গে ভোটার ইনফরমেশন স্লিপ ভোটারদের গ্রহণযোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.