Delhi Red Fort Blast: হরিয়ানা থেকে উদ্ধার উমরের সেই লাল গাড়ি, মিলবে দিল্লি বিস্ফোরণ যড়যন্ত্রের এইসব প্রশ্নের জবাব

Delhi Red Fort Blast: জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণের পর লাল ওই গাড়িটিকে দিল্লি থেকে হরিয়ানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি উদ্ধারের সময় বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করেও সেটিকে হেফাজতে নেওয়া হয়

সিকান্দর আবু জ়াফর | Updated By: Nov 13, 2025, 02:33 PM IST
Delhi Red Fort Blast: হরিয়ানা থেকে উদ্ধার উমরের সেই লাল গাড়ি, মিলবে দিল্লি বিস্ফোরণ যড়যন্ত্রের এইসব প্রশ্নের জবাব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি বিস্ফোরণকাণ্ডে গাড়ি বোমা উড়িয়েছিল উমর উর নবি। সোমবার সন্ধেয় বিস্ফোরণস্থলে তাকে একটি  ঘাতক i20 গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। বিস্ফোরণস্থলে মৃতদের ডিএনএ পরীক্ষার পর তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন গাড়িতে থাকা যুবক ডা উমর উর নবি। তাকেই লালকেল্লায় বিস্ফোরণের মূল পান্ডা বলে মনে করছেন গোয়েন্দারা।  কিন্তু প্রশ্ন ছিল উমরের লাল রঙের ইকো স্পোর্টস গাড়িটি কোথায়? তাতে কি ভরা রয়েছে আরও বিস্ফোরক?

Add Zee News as a Preferred Source

মোবাইল টাওয়াল লোকেশন, টোলপ্লাজার সিসিটিভি ফুটে ইত্যাদি দেখে লাল গাড়িটির সন্ধান পাওয়া যায় হরিয়ানার খান্ডওয়ালি গ্রামে। ওই ঘটনায় আটক করা হয়েছে ওমরের আত্মীয় ফাহিমকে। গাড়িটির রেজিস্ট্রেশন দিল্লির রাজৈরি গার্ডেন এলাকার। রেজিস্ট্রেশনের সময় ভুয়ো ঠিকানা দেয় উমর।   

বুধবার হরিয়ানার খাণ্ডওয়ালি গ্রাম থেকে গাড়িটি উদ্ধার করেন তদন্তকারীরা। সেটিতে বিস্ফোরক রয়েছে সন্দেহ করে গাড়িটিকে প্রায় ৪০০ পুলিস দিয়ে ঘিরে ফেলা হয়। আসপাশের মানুষজনকে সরিয়ে দেওয়া হয়। গাড়িটি পাওয়া যা ফাহিমের  বাড়ির কাছেই। তদন্তে উঠে এসেছে ফাহিমের সঙ্গে ছিল অন্য এক তরুণ ও এক মহিলা। তারাই গাড়িটি গ্রামে এনেছিল। ফাহিমের সঙ্গে ছিল তার শ্যালক। তার বাড়ি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছেই ধৌজ গ্রামে। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক ডাক্তারের পরিচয় ছিল।

আরও পড়ুন-২০০৫-র বিস্ফোরণ কেড়েছে বাবাকে... বাবার LIC-র কাজ সেরে ফেরার পথেই লালকেল্লার বিস্ফোরণ! ২ ভাইবোন...

আরও পড়ুন- 'ফিঁদায়ে' ডা. উমরই চালাচ্ছিল i20! DNA টেস্টে বেরিয়ে এল দিল্লি বিস্ফোরণের ভয়ংকর সত্যি...

জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণের পর লাল ওই গাড়িটিকে দিল্লি থেকে হরিয়ানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি উদ্ধারের সময় বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করেও সেটিকে হেফাজতে নেওয়া হয়। ফাহিমকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠছে তার বাড়ির কাছেই কে ওই গাড়িটি পার্ক করে রেখেছিল। তবে এটি এখনও স্পষ্ট নয়, যে ফাহিমই গাড়িটি তার গ্রামে এনেছিল। এনিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে গাড়িটি পরীক্ষা করলে অনেককিছুই জানা যেতে পারে।

তদন্তরাকীদের ধারনা ফাহিমের বক্তব্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ তাকে জিজ্ঞাসাবাদ করেই কিছু মিসিং লিঙ্কের সন্ধান পাওয়া যেতে পারে। গাড়িটি ফাহিমের হাতে আসার আগে সেটি কোথায় ছিল তা বোঝা যাবে। উমর নিজের গাড়িটি আড়াল করা জন্য সে আগেই গাড়িটি ফাহিমের হাতে তুলে দেওয়া হয়েছিল কিনা তাও বোঝা যাবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.