PM Modi on Delhi Blast: বেদনাহত প্রধানমন্ত্রীর চোখে প্রতিশোধের তীব্র আগুন! দিল্লি বিস্ফোরণ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বললেন...

PM Modi on Delhi Blast: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, মঙ্গলবার দুদিনের সফরে ভুটানে পৌঁছেছেন। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা করেন। দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছেন তিনি।

সৌমিত্র সেন | Updated By: Nov 11, 2025, 02:12 PM IST
PM Modi on Delhi Blast: বেদনাহত প্রধানমন্ত্রীর চোখে প্রতিশোধের তীব্র আগুন! দিল্লি বিস্ফোরণ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি বিস্ফোরণে (Delhi Blast) সারা দেশ শোকে মুহ্যমান। সারা পৃথিবী শঙ্কিত। এই আবহে যা প্রত্যাশিত ছিল, তাই হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) দেশের মানুষকে সান্ত্বনা দিলেন, তাঁদের পাশে দাঁড়ালেন, দোষীদের শাস্তির অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Delhi Blast WATCH: সামনে এল দিল্লি বিস্ফোরণের ঠিক পরমুহূর্তের হাড়হিম-করা সিসিটিভি ফুটেজ, মোবাইল-ভিডিয়ো! ভয়ংকর সেই ছবিতে দেখা যাচ্ছে দু'জন...

ক্রুদ্ধ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন। তিনি দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। তিনি দেশ ও জাতিকে আশ্বাস দিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলি এই ঘটনায় যুক্ত অপরাধীদের শনাক্ত করতে দিনরাত কাজ করছে। তদন্তের প্রতিটি সূত্রকে নিরলসভাবে অনুসরণ করা হবে।

ভুটানের রাজার জন্মদিনে

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, মঙ্গলবার দুই দিনের সফরে ভুটানে পৌঁছেছেন। এই সফরে তিনি ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের ৭০তম জন্মদিনের উদযাপনে যোগ দেবেন।

লালকেল্লার সামনে

লালকেল্লার সামনে সোমবার সন্ধেয় ভয়াবহ বিস্ফোরণের কেন্দ্রে ছিল একটি গাড়ি। সেই গাড়ি নিয়েই প্রবল চর্চা। তবে, যত সময় গড়াচ্ছে, তত নতুন নতুন খবর আসছে। হাড়হিম-করা সেসব পরে খবর, ছবি, ভিডিয়ো। সূত্রের খবর, গাড়িটি সম্ভবত হরিয়ানার রেজিস্ট্রেশন করা হুন্ডাই আই১০। গাড়িটির মালিক নাদিম। কিন্তু প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, সেটি মারুতি সুজুকির (Maruti Suzuki) কোনও গাড়ি ছিল। পুলওয়ামা হামলার দিন এই গাড়ি বিক্রি করা হয়েছিল। অর্থাত্‍, এই দিল্লি-বিস্ফোরণে পুলওয়ামা-যোগ? জাল নথি ব্যাবহার করা হয়েছিল এই গাড়ি কিনতে। 

হাড়হিম-করা ছবি

পরবর্তী সময়ে সামনে এসেছে দিল্লি বিস্ফোরণের ঠিক পরমুহূর্তের হাড়হিম-করা সিসিটিভি ফুটেজ! কী দেখা গেল সেই ফুটেজে? ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, লোকজন কোনও আড়াল বা আশ্রয়ের খোঁজে দৌড়চ্ছেন! আশপাশের দোকানপাট সব কেঁপে উঠেছে। গোটা এলাকায় ভেসে বেড়াচ্ছিল কম্পনের সাংঘাতিক স্রোত!‌ রেড ফোর্ট মেট্রো স্টেশনের চারিদিকে তখন প্যানিক, টেনশন, উদ্বেগ, উত্তেজনা। ভয়াবহ বিস্ফোরণের তরঙ্গ গাড়ির পর গাড়ির ভিতর দিয়ে ক্রমশ ছড়িয়ে পড়েছে। সে এক ভয়ংকর অভিজ্ঞতা!

আরও পড়ুন: Eagle Hits Moving Train: ভয়ংকর গতিতে ছুটছিল এক্সপ্রেস, ভয়াল গতিতে উড়ে এল সুবিশাল ঈগল! তারপর ভাঙল কাচ, ছড়াল রক্ত, হাড়হিম দুর্ঘটনা...

দু'জন সন্দেহজনক

সিসিটিভ ফুটেজের পাশাপাশি বিস্ফোরণের ছবি পাওয়া গিয়েছে একটি মোবাইল ভিডিয়োতেও। দিল্লির চাঁদনী চক এলাকার। কয়েকশো মানুষ ভয়ংকর শব্দে দিশেহারা হয়ে পাগলের মতো ছুটছে এ তো দেখাই গিয়েছে। মোবাইল ভিডিয়োতে দেখা গিয়েছে, দু'জন লোক নিজেদের মধ্যে সন্দেহজনক ভাবে কথাবার্তা বলছেন। কী নিয়ে তাঁরা কথা বলছেন, তা বোঝা যাচ্ছে না। আর তার ১ সেকেন্ড পরেই হল বিস্ফোরণ। কারা তাঁরা?

দিল্লি পুলিস ও ফরেন্সিক টিম

এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে, ওই হুন্ডাই আই টোয়েন্টি গাড়ির বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ১২ জন। অকুস্থলের সন্নিহিত এলাকায় বহু গাড়ি পার্ক করা ছিল। সেগুলিও বিস্ফোরণের আগুনে পুড়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। এনআইএ এনএসজি-র টিম একযোগে এর তদন্তে নেমেছে। কাজ করছে দিল্লি পুলিস ও ফরেন্সিক টিম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.