Delhi Red Fort Blast: দিল্লি পুলিশের হাত থেকে দায়িত্ব নিয়ে নিল কেন্দ্র! জঙ্গি নাশকতার তদন্তে এবার NIA, তবুও...

Delhi Red Fort Blast: ঘড়িতে তখন  ৬টা বেজে ৫৫ মিনিট। গতকাল, সোমবার ভরসন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে হরিয়ানা নম্বরের i20 গাড়িতে আইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত ১৩ জন। আহত আরও বেশ কয়েকজন।

তনুময় ঘোষাল | Updated By: Nov 11, 2025, 05:15 PM IST
Delhi Red Fort Blast: দিল্লি পুলিশের হাত থেকে দায়িত্ব নিয়ে নিল কেন্দ্র! জঙ্গি নাশকতার তদন্তে এবার  NIA, তবুও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে নাশকতা! ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত রাজধানী। লালকেল্লা বিস্ফোরণের কাণ্ডের তদন্তভার  NIA হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই এই সিদ্ধান্ত।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Deadly Serial Blasts: হাড়হিম সিরিয়াল ব্লাস্ট! দুপুর ১টা ৩০ থেকে ৩টে ৪০-এর মধ্যে পর পর মারণ বিস্ফোরণে সংখ্যাহীন মৃত্যু! রক্ত, আগুন...

ঘড়িতে তখন  ৬টা বেজে ৫৫ মিনিট। গতকাল, সোমবার ভরসন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে হরিয়ানা নম্বরের i20 গাড়িতে আইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত ১৩ জন। আহত আরও বেশ কয়েকজন। প্রাথমিক তদন্তে জঙ্গি যোগে ইঙ্গিত মিলেছে।  i20 গাড়িটি  জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার এক ব্যক্তির বলে শনাক্ত করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, গাড়িটি হরিয়ানার গুরুগ্রামে রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং প্রথম মালিক ছিলেন মহম্মদ সলমান।

জানা গিয়েছে, গাড়িটি একটি আইডি রাখা ছিল। লালকেল্লা মেট্রো স্টেশনে চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে। গতি অবশ্য তখন কমই ছিল। কাশ্মীরি গেট, দরিয়াগঞ্জ, সুনেহরি মসজিদ এবং লালকেল্লা-সহ দিল্লির ৫০ বেশি এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তাতে দুপুরে পর থেকে উত্তর দিল্লির বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে গাড়িটি।

 

এদিকে দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন তিনি।  আশ্বাস দিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলি এই ঘটনায় যুক্ত অপরাধীদের শনাক্ত করতে দিনরাত কাজ করছে। তদন্তের প্রতিটি সূত্রকে নিরলসভাবে অনুসরণ করা হবে।

আরও পড়ুন:  Delhi Red Fort blast: দিল্লি বিস্ফোরণ: ঘাতক গাড়ির শেষ ১১ ঘণ্টার পুরো রুট ম্যাপ প্রকাশ্যে! হাড়হিম...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.