Delhi Red Fort Blast: প্রতি সেকেন্ডে ৩,২০০ মিটার! 'বুস্টার বিস্ফোরক' ANFO কী? কেন এত শক্তিশালী? যাতে ছিন্নভিন্ন ১২ প্রাণ...

Delhi Red Fort blast: কী এই অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO? কতটা শক্তিশালী? ANFO এত শক্তিশালী কেন? দিল্লিতে আত্মঘাতী গাড়ি হামলায় শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO।

সুদেষ্ণা পাল | Updated By: Nov 11, 2025, 06:37 PM IST
Delhi Red Fort Blast: প্রতি সেকেন্ডে ৩,২০০ মিটার! 'বুস্টার বিস্ফোরক' ANFO কী? কেন এত শক্তিশালী? যাতে ছিন্নভিন্ন ১২ প্রাণ...
ছবি সৌজন্যে টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ধ্যার ব্যস্ত সময়ে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ (Delhi Blast)। মুহূর্তে স্তব্ধ রাজধানী (Delhi Red Fort blast)। রাজধানীর রাস্তায় তখন রক্তগঙ্গা। এদিক ওদিকে পড়ে ছিন্নভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে সেই বীভৎস দৃশ্য! আগুন ধরে যায় একাধিক গাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের ভবনও। তদন্তে উঠে এসেছে, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী গাড়ি হামলায় শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO (Ammonium-Nitrate Fuel-Oil)। 

Add Zee News as a Preferred Source

কী এই অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO? কতটা শক্তিশালী?
অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (Ammonium-Nitrate Fuel-Oil) বা ANFO ব্যবহারে বিস্ফোরণের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সাবসনিক বার্নের পরিবর্তে সুপারসনিক শক ওয়েভ হিসেবে ছড়িয়ে পড়ে। এরফলে খুব দ্রুত মুহূর্তের মধ্যে, মাইক্রোসেকেন্ডে প্রচুর শক্তি নির্গত হয়। যার ফলে খুব শক্তিশালী 'শক ফ্রন্ট' তৈরি হয়। যার তীব্রতা ও অভিঘাত হয় সাংঘাতিক। এই শক্তিশালী 'শক ফ্রন্ট'-এর সামনে যা পড়ে কার্যত উড়ে যায়। ছিন্নভিন্ন হয়ে যায়। যেমনটা হয়েছে দিল্লি বিস্ফোরণেও। প্রাণ হারিয়েছেন ১২ জন। 

অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যানফো (ANFO) কী?
অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3) হল একটি রাসায়নিক। দেখতে সাদা রঙের স্ফটিকের মতো। সাধারণত কৃষিজমিতে নাইট্রোজেন সমৃদ্ধ সার হিসেবে ব্যবহার করা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে এটি বিস্ফোরক নয়। কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেলের সঙ্গে মিশলে এটি অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO তৈরি করে। যা কিনা একটি শক্তিশালী বিস্ফোরক। ANFO-র মূল উপাদান-ই অ্যামোনিয়াম নাইট্রেট। সাধারণত এটি ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোশনের  ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এর উচ্চক্ষমতা ও কম খরচের জন্য সম্প্রতি জঙ্গিরা একে উন্নত বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরক হিসেবেও ব্যবহার করছে।

'বুস্টার বিস্ফোরক' ANFO
ANFO-তে সাধারণত প্রায় ৯৪% অ্যামোনিয়াম নাইট্রেট এবং ৬% জ্বালানি তেল থাকে। অ্যামোনিয়াম নাইট্রেট জারণকারী এজেন্ট হিসেবে কাজ করে। আর অন্যদিকে জ্বালানি তেল দাহ্য পদার্থ হিসেবে কাজ করে। জ্বালানি তেল ছিদ্রযুক্ত অ্যামোনিয়াম নাইট্রেট কণার মধ্যে শোষিত হয়ে বিস্ফোরণের জন্য উচ্চ-শক্তি উদ্দীপক ডেটোনেটরে পরিণত হয়। যাকে বলা হয় 'বুস্টার বিস্ফোরক'।

ANFO এত শক্তিশালী কেন?
অ্যামোনিয়াম-নাইট্রেট এবং জ্বালানি তেলের মধ্যে দ্রুত রাসায়নিক বিক্রিয়ার ফলে খুব অল্প সময়ের মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং বাষ্পের মতো বিপুল পরিমাণে গরম গ্যাস উৎপন্ন হয় যা একটি শক্তিশালী বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে। ANFO-এর বিস্ফোরণ বেগ প্রতি সেকেন্ডে প্রায় ৩,২০০ মিটার। বিস্ফোরণ বেগ মাঝারি হয়েও এর জন্যই ANFO এত শক্তিশালী। বিস্ফোরণে নির্গত কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস বিপদকে আরও বাড়িয়ে তোলে।

আরও পড়ুন, Major blasts in India: ভিড়ে ঠাসা ট্রেনে প্রেসার কুকারে পর পর ফাটল বোমা! বাজারে গাড়িতে! মুহূর্তে লাশের সারি... বার বার রক্তাক্ত ভারত, কান্না, হাহাকার...

আরও পড়ুন, Delhi Red Fort blast: দিল্লিতে রক্তগঙ্গা বইয়ে দেওয়া 'ফিদায়েঁ' ডা. উমর কে? ভয়েই ঘটায় আত্মঘাতী বিস্ফোরণ! ভয়ংকর রিপোর্ট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.