)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ঋণগ্রস্ত। তিনি ঋণের বোঝায় জর্জরিত। আর তাই তাঁর স্ত্রী তাঁদের ৪ বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। আর এই সময়ের মধ্যে তাঁর স্ত্রী শাকিব নামে একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন। পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী। এই অভিযোগে আত্মঘাতী হয়েছেন দিল্লির নিহাল বিহার এলাকার বাসিন্দা বিকাশ নামে এক যুবক।
অন ক্যামেরা এসে বিকাশ নামে ওই যুবক আত্মঘাতী হন। আত্মঘাতী হওয়ার আগে ওই যুবক একটি ভিডিয়ো বার্তাও দেন। যেখানে তিনি তাঁর ছেলের কথা বলেছেন। বিকাশের আর্জি, তাঁর ছেলের 'কাস্টডি' মানে হেফাজতের অধিকার যেন কোনওভাবেই তাঁর শ্বশুরবাড়ির লোকেরা না পায়। বাবার অবর্তমানে তাঁর ছেলেকে যেন তাঁরা বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়। তাঁর বাবা, মা, ভাই, বোনের কাছে ফিরিয়ে দেওয়া হয় তাঁর ছেলেকে।
বিকাশ বলেন, "আমার ছেলের কাস্টডি যেন আমার শ্বশুর-শাশুড়ি না পায়। আমার বাবা, মা, বোন পায়।" একইসঙ্গে তিনি ভিডিয়োতে এও বলেছেন যে, তাঁর স্ত্রীর বাপেরবাড়ির কোনও স্থায়ী ঠিকানা নেই। এমনকি তাঁদের স্থায়ী আয়ও নেই। তাই সন্তানকে যেন তাঁর অবর্তমানে তাঁর বাড়িতেই ফিরিয়ে দেওয়া হয়। মর্মান্তিক ভিডিয়ো বার্তা-
ब्रेकिंग न्यूज़ | LIVE फांसी का वायरल वीडियो
— News24media ( CRIME REPORTER) (@News24mediaR) July 17, 2025
दिल्ली के निहाल विहार थाना क्षेत्र के कुंवर सिंह नगर में दिल दहला देने वाली घटना सामने आई है।
यहां रहने वाले विकास नामक युवक ने अपनी पत्नी पर चरित्र संदेह जताते हुए एक मुस्लिम युवक के साथ बार-बार देखे जाने का आरोप लगाया और… pic.twitter.com/s9KkiEoQzm
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)