জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি লালকেল্লা বিস্ফোরণের (Delhi Red Fort Blas) তদন্ত যত গড়াচ্ছে, তত মিলছে একের পর এক সূত্র। আর তত স্তম্ভিত হয়ে যাচ্ছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, জঙ্গি-ডাক্তারদের প্ল্যানে শুধু প্রজাতন্ত্র দিবস রক্তে লাল করে দেওয়ার ছক ছিল, এমনটা নয়। 'ডাক্তার মডিউলে'র (Doctor Module) মাথায় ছিল 'বাবরি প্রতিশোধ'প্ল্যান (Babri Revenge Plan)! কী সেই প্ল্যান? ৬ ডিসেম্বর একসঙ্গে দিল্লির ৬ জায়গায় বিস্ফোরণ ঘটানো (6 Blasts On December 6 In Delhi-NCR)! আর সেইজন্য প্রস্তুত করা হচ্ছিল ৩২টি গাড়ি!
Add Zee News as a Preferred Source
৬ ডিসেম্বর ধূলিসাৎ হয়েছিল অযোধ্য়ার বাবরি মসজিদ। 'ডাক্তার মডিউলে'র (Doctor Module) প্ল্যান ছিল সেদিন একসঙ্গে ৬-৬টা জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো (6 Blasts On December 6 In Delhi-NCR)! রক্তে লাল করে দেওয়া রাজধানী দিল্লির একাধিক এলাকা। আর এজন্য মারুতি সুজুকা ব্রেজা , মারুতি সুইফট ডিজায়ার ও ফোর্ড ইকোস্পোর্ট সহ ৩২টি গাড়িকে বিস্ফোরক বহনের জন্য প্রস্তুত করা হচ্ছিল (32 Cars for Babri Revenge Plan)। লালকেল্লা বিস্ফোরণের ঘাতক হুন্ডাই i20 গাড়িটিও ছিল এই প্ল্যানেরই অংশ। অন্যদিকে বুধবার হরিয়ানার ফরিদাবাদে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, দিল্লির রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সহ, DL10 CK 0458, লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটিকে।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে, জৈশ-এ-মোহাম্মদ (Jaish-e-Mohammed) বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ (Babri Revenge Plan) নেওয়ার হুমকিও দিয়ে আসছে। আর এবার জঙ্গি-ডাক্তারদের মাধ্যমে সেই পরিকল্পনা-ই বাস্তবায়িত করার ছক ছিল। ধৃত জঙ্গি ডাক্তারদের জেরাতেই মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। জৈশ-এ-মোহাম্মদের সঙ্গে জড়িত সন্ত্রাসী মডিউলের ধৃত জঙ্গি-ডাক্তাররা জেরায় জানিয়েছে প্রথমে ঠিক ছিল অগাস্টে এই হামলা চালানো হবে। কিন্তু সেই প্ল্যান ভেস্তে যাওয়ার পর নতুন তারিখ বাছা হয় ৬ ডিসেম্বর। "বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ" নিতেই ৬ ডিসেম্বর তারিখটি বাছে তারা। ৬ ডিসেম্বর জাতীয় রাজধানী দিল্লির ৬ জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল।
৫টি ধাপে সাজানো হয়েছিল এই হামলার প্ল্যান (Babri Revenge Plan)
প্রথম ধাপ: জৈশ-এ-মোহাম্মদ (Jaish-e-Mohammed) এবং আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত সন্ত্রাসী মডিউল গঠন।
দ্বিতীয় ধাপ: হরিয়ানার নুহ এবং গুরুগ্রাম থেকে সংগৃহীত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) একত্রিত করা ও গোলাবারুদ তৈরির জন্য কাঁচামাল সংগ্রহ।
তৃতীয় ধাপ: প্রাণঘাতী রাসায়নিক আইইডি তৈরি ও সম্ভাব্য টার্গেট স্থির করা।
চতুর্থ ধাপ: মডিউলের সদস্যদের মধ্যে বিস্ফোরক, গোলা-বারুদ বিতরণ।
পঞ্চম ও চূড়ান্ত ধাপ: দিল্লির ৬ থেকে ৭টি জায়গায় একসঙ্গে হামলা চালানো। রাজধানীর বুকে সিরিয়াল ব্লাস্ট ঘটানো।
প্রসঙ্গত, তদন্তে এও সামনে এসেছে যে, জঙ্গি-ডাক্তারদের টার্গেটের তালিকায় ছিল অযোধ্য়া রামমন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরও! কিন্তু ফরিদাবাদের একটি গোডাউন থেকে প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের পর ও 'ডাক্তার মডিউলে'র অন্যতম প্রধান সদস্য ডা. আদিল এবং ডা. শাকিলের গ্রেফতারির পর আতঙ্কিত হয়ে পড়ে ডা. উমর নবি। ডা. আদিল ও ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিল ডা. উমর নবি। তাই ২ ডাক্তারের গ্রেফতারির পরই ফরিদাবাদ থেকে পালিয়ে যায় ডা. উমর নবি। ৯ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ডা. উমর নবি। ১০ নভেম্বর সন্ধ্য়ায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে গিয়ে আত্মঘাতী হামলা চালায় সে। প্রাণ হারান কমপক্ষে ১২ জন।
আরও পড়ুন, Delhi Red Fort Blast: 'ফিঁদায়ে' ডা. উমরই চালাচ্ছিল i20! DNA টেস্টে বেরিয়ে এল দিল্লি বিস্ফোরণের ভয়ংকর সত্যি...
আরও পড়ুন, Delhi Mahipalpur Blast: ফের দিল্লিতে বিস্ফোরণ! বিকট শব্দ...ছুটে গেল দমকল, তোলপাড় রাজধানী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)