Delhi Red Fort blast: BIG UPDATE: ছিন্নভিন্ন দেহ! ফরিদাবাদে উদ্ধার 'বিস্ফোরকে'ই দিল্লিতে বিস্ফোরণ? কোন ভয়ংকর শক্তিশালী বিস্ফোরক ব্যবহার জঙ্গিদের?

Delhi Red Fort blast Update: বিস্ফোরণ ঘটাতে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (ANFO) ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরকের সঠিক প্রকৃতি ঠিক কী ছিল, তা ফরেনসিক রিপোর্টের পর-ই নিশ্চিত হওয়া যাবে।

সুদেষ্ণা পাল | Updated By: Nov 11, 2025, 06:07 PM IST
Delhi Red Fort blast: BIG UPDATE: ছিন্নভিন্ন দেহ! ফরিদাবাদে উদ্ধার 'বিস্ফোরকে'ই দিল্লিতে বিস্ফোরণ? কোন ভয়ংকর শক্তিশালী বিস্ফোরক ব্যবহার জঙ্গিদের?
ছবি সৌজন্যে টুইটার

Delhi Red Fort blast News: দিল্লি বিস্ফোরণে ফরিদাবাদ যোগ (Delhi Red Fort blast)! সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে হত ৯। সেই ভয়াবহ বিস্ফোরণের তদন্তে উঠে এল ফরিদাবাদ যোগ (Delhi Red Fort blast Faridabad module link) । জানা যাচ্ছে, দিল্লির লালকেল্লার (lal quila blast) কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ (car explosion)  ঘটাতে জঙ্গিরা অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (Ammonium Nitrate Fuel Oil) ব্যবহার করে।  

Add Zee News as a Preferred Source

প্রাথমিক তদন্ত অনুসারে, বিস্ফোরণস্থলের কাছে অ্যামোনিয়াম নাইট্রেটের (Ammonium Nitrate) চিহ্ন পাওয়া গিয়েছে। বিস্ফোরণ ঘটাতে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (ANFO) ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ANFO হল একটি অত্যন্ত দাহ্য মিশ্রণ। এই   ANFO সাধারণত শিল্প বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। কম খরচ এবং উচ্চ স্থায়িত্বের কারণে এর আগেও জঙ্গিরা বিস্ফোরক হিসেবে ইম্প্রোভাইজড ডিভাইসে এই  ANFO ব্যবহার করেছে। তবে বিস্ফোরকের সঠিক প্রকৃতি ঠিক কী ছিল, তা ফরেনসিক রিপোর্টের পর-ই নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, সোমবারই বড়সড় নাশকতার চক্র ফাঁস হয় দিল্লির কাছে ফরিদাবাদে! ফরিদাবাদে মুজাম্মিল শাকিল নামে এক ডাক্তারের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate) ভরা একটি পাত্র, গুলি-বারুদ, সেইসঙ্গে ২টি AK-47 রাইফেল উদ্ধার করে জম্মু-কাশ্মীর পুলিস। আল ফালাহ হাসপাতালের কাছে ভাড়া করা সেই ঘরে তল্লাশিতে আরও মেলে তিনটি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড তাজা গুলি সহ একটি অ্যাসল্ট রাইফেল, আটটি তাজা গুলি সহ একটি পিস্তল, দুটি খালি কার্তুজ, দুটি অতিরিক্ত ম্যাগাজিন, আটটি বড় স্যুটকেস, চারটি ছোট স্যুটকেস, ব্যাটারি সহ ২০টি টাইমার, ২৪টি রিমোট কন্ট্রোল, প্রায় পাঁচ কেজি ভারী ধাতু, ওয়াকি-টকি সেট, বৈদ্যুতিক তার, ব্যাটারি এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্রও। উদ্ধার হওয়া এই উপকরণগুলি নাশকতায় ব্যবহারের পরিকল্পনা ছিল বলে জানায় পুলিস। এদিকে সোমবার সন্ধ্যাতেই রাজধানীর বুকে ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ঘটা ভয়াবহ বিস্ফোরণের জেরে রাস্তায় ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কোথাও হাত পড়ে, কোথাও বা পা। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা গাড়ির টুকরোও। আশপাশের অনেকগুলি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে কয়েক মিটার দূরে পার্ক করা গাড়িরও জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের শব্দ শোনা যায় আশপাশের বিল্ডিং থেকেও।

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ধৃত ডাক্তার মুজ্জাম্মিল শাকিল ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে কর্মরত ছিলেন। হরিয়ানার ফরিদাবাদ থেকে ২,৫০০ কিলোগ্রাম আইইডি তৈরির উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর ডাক্তার মুজাম্মিল শাকিলকে গ্রেফতারির পরই আতঙ্কিত হয়ে পড়েন তাঁর সহযোগী ডাক্তার মহম্মদ উমর, যাকে কিনা দিল্লির মূল হামলাকারী বলে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন, Hafiz Saeed 'East Pakistan' Plot Exposed: বাংলাদেশ থেকেই ভারতে জঙ্গি হামলা চালাবে লস্কর! হাফিজ সঈদের ভয়ংকর 'পূর্ব পাকিস্তান' চক্রান্ত ফাঁস...

আরও পড়ুন, Faridabad 360 KG RDX Found: ডাক্তাররাই জঙ্গি! বড়সড় নাশকতার চক্র ফাঁস! মিলল ৩৬০ কেজি বিস্ফোরক, AK-47 আর ৮৩ রাউন্ড... ভয়ংকর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.