Demolish Buildings Near Airports: আমদাবাদের শিক্ষা! বিমানবন্দর-লাগোয়া সব বহুতল ভেঙে ফেলা হবে? বড় পদক্ষেপের পথে কেন্দ্র...

Aviation Ministrys New Draft Rules After Air India Plane Crash: বিমানবন্দরের সন্নিহিত এলাকায় উড়ানের পথে কোনও বাড়ি বা গাছ থাকলে, তা কেটে ফেলে হবে। নির্দেশ, বিমান উড়ানের পথে অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করে এমন বস্তু যা থাকলে, তা সরিয়ে ফেলা হবে!

সৌমিত্র সেন | Updated By: Jun 19, 2025, 06:47 PM IST
Demolish Buildings Near Airports: আমদাবাদের শিক্ষা! বিমানবন্দর-লাগোয়া সব বহুতল ভেঙে ফেলা হবে? বড় পদক্ষেপের পথে কেন্দ্র...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Air India's Boeing 787 Dreamliner crashed) জেরে চলে এলে বড় ধরনের কেন্দ্রীয় নির্দেশিকা। সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক (The Ministry of Civil Aviation) একটি খসড়া নিয়মে জানিয়ে দিল, এয়ারপোর্টের নির্দিষ্ট পরিধির মধ্যে করা যাবে না কোনও বহুতল। এয়ারক্র্যাফ্ট সেফটির জন্য এমনকী, ভেঙেও ফেলা হতে পারে এই ধরনের বহুতল, যা ইতিমধ্যেই নির্মিত। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Deadly Bus Accident: ভয়াবহ গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কা বাসে! যাত্রীরা সজোরে ছিটকে পড়লেন জাতীয় সড়কে, ২৫ জন...

আরও পড়ুন: Deadly Attack: ১২০ মিনিটের মৃত্যুতাণ্ডব! অতর্কিত আক্রমণে ডুবল ২১ মার্কিন জাহাজ, ধ্বংস ৩০০ বিমান, ভয়ংকর মৃত্যু ২৪০৩ সেনার...

আমদাবাদ বিমান দুর্ঘটনা

প্রসঙ্গত, আমদাবাদ বিমান দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি মেডিক্যাল কলেজ হস্টেল বিল্ডিংয়ে ধাক্কা মারে। তাতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ে। যা হয়তো ২৪১-য়ে সীমিত থাকত, সেটাই গিয়ে পৌঁছয় ২৭০-এর ঘরে! এর পরই নড়ে-চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা এর জেরে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে।

কী সিদ্ধান্ত?

তারা বলছে, বিমানবন্দরের সন্নিহিত এলাকায় বিমান উড়ানের পথে কোনও বাড়ি বা গাছ থাকলে, তা কেটে ফেলে হবে। বিমান উড়ানের পথে অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করে এমন বস্তু যা থাকবে, তা সরিয়ে ফেলা হবে!

ভেঙে ফেলা হবে

এ সংক্রান্ত একটি খসড়া নিয়ম তৈরি করে তা বুধবারই প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা নির্দেশ দেন, তাঁদের বিমানবন্দর এলাকায় এমন কিছু আছে কি না তা খতিয়ে দেখতে এবং তাঁদের তা জানাতে। এই নোটিস পাওয়ার পরে সংশ্লিষ্ট এরোড্রোমের অফিসার-ইনচার্জ দেখবেন, এইরকম কোনও সমস্যা আছে কি না, থাকলে তা নিয়ে একটি রিপোর্ট পাঠাবেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, গতকাল, বুধবারই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুখে শোনা গিয়েছিল এই সাবধানবাণী যে, এয়ারপোর্টের ২০ কিমির মধ্যে কোনও বহুতল তৈরি করা যাবে না!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.