)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেপ্টেম্বর থেকেই বন্ধ হতে চলেছে রেজিস্টার্ড পোস্ট (Registerd post) পরিষেবা। ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা জনপ্রিয় রেজিস্টার্ড পোস্ট (Registered Post) পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ইন্ডিয়া পোস্টাল বিভাগ। এই পরিষেবা এবার স্পিড পোস্ট-এর (Speed post) সঙ্গে মিশে যেতে চলেছে।
গত পাঁচ দশক ধরে চলা এই পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। রেজিস্টার্ড পোস্ট মানেই কোনও বিশেষ চিঠি! আইন আদালতের বিজ্ঞপ্তি কিংবা কোনও সরকারি দপ্তর থেকে পাঠানো চিঠি এভাবেই পাঠানো হত। এবার সেটাই হয়ে যাবে অতীত।
ই-কমার্স লজিস্টিকস এবং কুরিয়ার সার্ভিস দ্রুত চিঠি পৌঁছে দেয় এখন। তার সঙ্গে পাল্লা দিতে পারছে না রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। বরং স্পিড পোস্ট অপেক্ষাকৃত অনেকটাই দ্রুত। তাই এবার স্পিড পোস্টের সঙ্গেই মিশিয়ে দেওয়া হল রেজিস্টার্ড পোস্ট পরিষেবা।
রেজিস্টার্ড পোস্ট ও স্পিড পোস্ট কীভাবে এক হচ্ছে:
কার্যকর তারিখ থেকে, স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যকারিতা নিজের মধ্যে গ্রহণ করবে। এর মধ্যে থাকবে:
নিরাপদ প্রেরণ,
শুধুমাত্র প্রাপককে ডেলিভারি,
ডেলিভারির প্রমাণ (Proof of Delivery),
গ্রহণপত্র বা প্রাপ্তিস্বীকার (Acknowledgement of Receipt)।
অতএব, যারা এতদিন রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নিরাপদ ও ট্র্যাকযোগ্য ডাকসেবা পেতেন, এখন স্পিড পোস্টের মাধ্যমেই একই নিশ্চয়তা ও সুবিধা পাবেন।
ইতিমধ্যেই সমস্ত দফতর, আদাত, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করে ফেলার জন্য। আশা, এই পরিবর্তনে আখেরে ডাক পরিষেবারই উন্নতি হবে। গ্রাহকরা উপকৃত হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং সর্বপরি ট্র্যাকেবল করার জন্যই এই সিদ্ধান্ত অর্থাৎ নিজের কুরিয়ারের খবর সব সময় থাকবে গ্রাহকের কাছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)