ONGC: কেন্দ্রের সঙ্গে আইনি লড়াইয়ে হার! দিল্লি হাইকোর্টের নির্দেশে বিপাকে Reliance

ONGC:  গ্য়াস উত্তোলন সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে।

Updated By: Feb 26, 2025, 05:38 PM IST
ONGC: কেন্দ্রের সঙ্গে আইনি লড়াইয়ে হার! দিল্লি হাইকোর্টের নির্দেশে বিপাকে Reliance

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেজি বেসিন এলাকার অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন! দিল্লি হাইকোর্টের রায়ে এবার বিপাকে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ডিভিশন বেঞ্চের নির্দেশ, বেসরকারি ওই সংস্থার কাছ থেকে সুদ-সহ ক্ষতিপূরণ আদায় করতে পারবেন রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Senior Citizen Marriage | Love in Old Age Home | সত্তরের দোড়গোড়ায় ফুটল বিয়ের ফুল ! সানাই বেজে উঠল বৃদ্ধাশ্রমে ...

৭ বছর পার। ONGC ও  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গ্য়াস উত্তোলন সংক্রান্ত মামলায় অবশেষে রায় ঘোষণা করল দিল্লি হাইকোর্ট। কবে? ১৪ ফ্রেরুয়ারি। আদালতের নির্দেশে  রিলায়েন্স ইন্ড্রাস্টিজের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ সুদ-সহ ২০ হাজার কোটি থেকে ২৫ হাজার কোটি টাকা আদায় করতে পারবে ONGC। যা সংস্থার শেয়ারেও প্রভাব ফেলবে। যদিও সেবি নিয়মে অবশ্য ONGC-র শেয়ার হোল্ডারদের সেই তথ্য জানানোর প্রয়োজন নেই। কেন? রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মামলায় তারা যুক্ত ছিল না। রিলায়েন্সের বিরুদ্ধে মামলাটি করেছিল কেন্দ্রীয় সরকার।

ঘটনাটি ঠিক কী? ২০০৩ সালে কেজি বেসিন এলাকার ONGC-র ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অভিযোগ ওঠে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। কিন্তু রিলায়েন্সের পক্ষেই রায় দেন সিঙ্গল বেঞ্চ। সেই রায় খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাতিল ও সৌরভ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: Maha Kumbh: 'মহাকুম্ভের বিভ্রান্তিকর তথ্য!' ১৪০ সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ১৩ FIR...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

.